Iran’s Old Vishnu Temple: ইরানে ১৩৪ বছরের পুরনো বিষ্ণুমন্দির? আগুন-বারুদ-রক্তের মধ্যে আশ্চর্য খোঁজ অমিতাভর

Iran’s Old Vishnu Temple: ইরানে ১৩৪ বছরের পুরনো বিষ্ণুমন্দির? আগুন-বারুদ-রক্তের মধ্যে আশ্চর্য খোঁজ অমিতাভর

Amitabh Bachchan Shares Glimpse of Iran’s Old Vishnu Temple: ইরানে শতাব্দীপ্রাচীন বিষ্ণুমন্দিরের হদিস দিয়ে সাড়া ফেলে দিলেন অমিতাভ বচ্চন। অতি প্রাচীন এই বিষ্ণুমন্দির ভারত-ইরানের সাংস্কৃতিক সম্পর্কের অতীতের ছায়া। তবে অমিতাভের এই পোস্টে অনেকেই ‘হিন্দু জাগরণের বার্তা’ খুঁজে পাচ্ছেন। সত্যিই কি তাই?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিষ্ণুমন্দির (Vishnu Temple) চেনালেন বিগ বি (Big B)! যুদ্ধের আগুন (Iran-US War) আর বারুদের মাঝেই ইরানে মাথা তুলে দাঁড়িয়ে ১৩৪ বছরের পুরনো এক বিষ্ণুমন্দির (134 Year Old Vishnu Temple in Iran)! কেউ জানত? কেউ কেউ জানলেও অনেকেই জানত না। কিন্তু সম্প্রতি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সূত্রে ইরানের সেই প্রাচীন বিষ্ণুমন্দির সম্বন্ধে অনেকেই জানল। এবং এরই সুবাদে মন্দিরটি সহসাই চর্চায়। ইরান মানেই এখন অস্থিরতা, ধ্বংস, ক্ষয়। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটি। কিন্তু তার মধ্যেই এই খবর ইরানকে যেন নতুন করে চেনাল। ই

রানে শতাব্দীপ্রাচীন বিষ্ণুমন্দিরের হদিস দিয়ে সাড়া ফেলে দিলেন অমিতাভ বচ্চন। কারণ ভারত-ইরানের মধ্যেকার এহেন ঐতিহাসিকযোগ নিয়ে অনেকেই ওয়াকিবহাল ছিলেন না। বিগ বি জানালেন সেই মন্দিরের ইতিহাস সম্পর্কে। বিষ্ণুমন্দির নিয়ে অমিতাভ জানান, ১৮৯২ সাল নাগাদ কাজার যুগে ইরানের আব্বাস বান্ডার এলাকায় নির্মিত হয়েছিল মন্দিরটি। ভারত থেকে কর্মসূত্রে যে হিন্দু ব্যবসায়ীরা ইরানের ওই এলাকায় গিয়ে থাকতেন, মূলত তাঁদের উপাসনার জন্যেই তৈরি হয়েছিল এই বিষ্ণু মন্দির। ভারত থেকে যাওয়া সেই হিন্দু ব্যবসায়ীরাই ওই মন্দিরের ধর্মীয় উপাসক ছিলেন। 

ইতিহাসের অতল থেকে

অতি প্রাচীন এই বিষ্ণুমন্দির ভারত-ইরানের সাংস্কৃতিক সম্পর্কের অতীতের ছায়া। তবে অমিতাভের এই পোস্টে অনেকেই ‘হিন্দু জাগরণের বার্তা’ খুঁজে পাচ্ছেন। অনেকে আবার খুব অবাকও হয়েছেন এটা দেখে যে, অমিতাভ বচ্চন এই ধরনের চর্চাও করেন! অনেকেই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ইতিহাসের অতল থেকে এমন মুক্তো তুলে আনার জন্য!

কোন সৃষ্টিতে মজে?

অমিতাভ কি এখন কোনও ছবির কাজ করছেন? জানা গিয়েছে, কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েলে সম্প্রতি কাজ করতে চলেছেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি অশ্বত্থামার চরিত্রে।

(Feed Source: zeenews.com)