ভারতে প্রথম বার ৫জি স্লাইসিং ভিত্তিক পরিষেবা চালু করল এয়ারটেল। যাঁরা কাজ, বিনোদন বা অনলাইনে নিরবিচ্ছিন্ন এবং আরও ভাল পরিষেবা চান তারা এই প্রযুক্তির সাহায্যে আরও উন্নত পরিষেবা পাবেন।
ইন্টারনেটে উন্নতি প্রযুক্তি
কলকাতা: গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে নতুন ‘প্রায়োরিটি পোস্টপেড’ পরিষেবা চালুর ঘোষণা করল Bharti Airtel। সংস্থার দাবি, ৫জি স্লাইসিং প্রযুক্তির সাহায্যে তৈরি এই পরিষেবা বিশেষভাবে সেই সব গ্রাহকদের জন্য, যাঁরা কাজ, বিনোদন বা অনলাইনে নিরবিচ্ছিন্ন এবং আরও ভাল পরিষেবা চান।
এই পরিষেবার জন্য এয়ারটেল তাদের ৫জি নেটওয়ার্কে উন্নত স্লাইসিং প্রযুক্তি যুক্ত করেছে। এর ফলে নেটওয়ার্ক আরও ভাল হয়েছে। সংস্থার দাবি, এর মাধ্যমে বহু মানুষ একসঙ্গে নেট ব্যবহার করলেও পোস্টপেড গ্রাহকরা আরও স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিষেবা পাবেন।
গত এক বছরে আমেরিকা, সিঙ্গাপুর, ব্রিটেন ও মালয়েশিয়ার মতো দেশে ৫জি স্লাইসিংভিত্তিক পরিষেবা চালু হয়েছে। ভারতে প্রথমবার এই প্রযুক্তি নিয়ে এল এয়ারটেল। এতে নেটওয়ার্ক যেমন আরও ভাল হবে, তেমন নেট ব্যবহারের ক্ষেত্রেও আরও ভাল অভিজ্ঞতা হবে গ্রাহকদের।
এই পরিষেবা নিয়ে এয়ারটেল ইন্ডিয়ার এমডি ও সিইও Shashwat Sharma বলেন, “গ্রাহকদের পরিষেবা আরও উন্নত করাই এয়ারটেলের মূল লক্ষ্য। ৫জি স্লাইসিং প্রযুক্তিনির্ভর ‘প্রায়োরিটি পোস্টপেড’ সেই দিকেই নতুন পদক্ষেপ। ব্যস্ত রাস্তায় ক্লায়েন্ট কল, ভিড়ের মধ্যে কনসার্টে স্ট্রিমিং বা জনাকীর্ণ বাজারে ক্যাব বুকিং— সব ক্ষেত্রেই গ্রাহকরা আরও নির্ভরযোগ্য পরিষেবা পাবেন।”
এয়ারটেলের সব পোস্টপেড প্ল্যানেই এই ‘প্রায়োরিটি’ পরিষেবা পাওয়া যাবে। বর্তমান পোস্টপেড গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবেই এই সুবিধা পাবেন। অন্য দিকে, প্রিপেড গ্রাহক বা নতুন ব্যবহারকারীরা এয়ারটেল অ্যাপ কিংবা নিকটবর্তী এয়ারটেল স্টোরের মাধ্যমে সহজেই এই পরিষেবায় যুক্ত হতে পারবেন।
সংস্থার তরফে জানানো হয়েছে, সর্বশেষ সফটওয়্যার আপডেট-সহ ৫জি এসএ-সমর্থিত স্মার্টফোনে এই পরিষেবা ব্যবহার করা যাবে। যাঁদের ফোনে আপডেট বাকি রয়েছে, তাঁরা ফোনের ‘সেটিংস’ বিভাগে প্রয়োজনীয় আপডেটের নোটিফিকেশন দেখতে পাবেন। এছাড়া এয়ারটেল অ্যাপের মাধ্যমেও ফোন এই পরিষেবার জন্য প্রস্তুত কি না, তা যাচাই করা যাবে।
(Feed Source: news18.com)