Horror Film on OTT: হলে চলেনি, OTT-তে দারুণ হিট! ‘এই’ হিন্দি ছবিটি একা দেখতে বসলে গায়ে কাঁটা দেবে, ছেড়েও উঠতে পারবেন না!

Horror Film on OTT: হলে চলেনি, OTT-তে দারুণ হিট! ‘এই’ হিন্দি ছবিটি একা দেখতে বসলে গায়ে কাঁটা দেবে, ছেড়েও উঠতে পারবেন না!

যারা হরর মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য দারুণ লাগবে৷ একা দেখতে বসে ভয়ে কাঁপবেন ঠিকই, কিন্তু শেষ না দেখে ছাড়তে পারবেন না৷ এতটাই আর্কষণীয় ছবির প্লট৷

Horror Film on OTT: হলে চলেনি, OTT-তে দারুণ হিট! ‘এই’ হিন্দি ছবিটি একা দেখতে বসলে গায়ে কাঁটা দেবে, ছেড়েও উঠতে পারবেন না!

এখন অনেক ছবি হলে সেভাবে চলে না, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সাড়া ফেলে দেয়৷ আর এই ওটিটি-তে ছবি দেখার মজা হল, আপনি নিজের সময় মতো, নিজের ইচ্ছেতে ছবি দেখতে পারবেন৷ ফলে সিনেমাপ্রেমীদের জন্য এটি একটি ‘খাজানা’! এমনই একটি হিন্দি ছবি যা ২০২৩ সালে হলে মুক্তি পেয়েছিল, তবে তখন সেভাবে সাড়া মেলেনি৷ ওটিটিতে আসার পর অনেকেই এই ছবি দেখে আনন্দ পেয়েছেন৷ বিশেষ করে যারা ভয়ের সিনেমা দেখতে ভালবাসেন, তাদের জন্য এই ছবিটি খুবই ভাল৷

কী এই সিনেমা? কী এর গল্প? ছোট করে বললে, এই সিনেমার গল্প রনি, লায়েল এবং প্রিয়াঙ্কাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। প্রিয়াঙ্কার সঙ্গে বিচ্ছেদের পর রনির সঙ্গে একটি নির্জন রাস্তায় লায়েলের দেখা হয়, যিনি তাঁর বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। রনি তাঁকে বাড়ি নিয়ে আসেন৷ তখনই ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। যদিও রনি এবং তাঁর বন্ধুরা প্রথমে বিশ্বাস করেন যে তাঁর প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কাই এর জন্য দায়ী৷ সেই ঘটাচ্ছে এসব! রনির উপর সে ব্ল্যাক ম্যাজিক করছে! গল্প যত এগোতে থাকে ভয় এবং উত্তেজনা ততই বাড়তে থাকে।

এই রহস্য সমাধানের জন্য সে তাঁর বন্ধুদের সাহায্য নেয় রনি৷ যদিও পরে জানা যায়ে যে তার প্রাক্তন প্রেমিকা কোনও কালা জাদু করেনি৷ এই ঘটনার পিছনে রয়েছে অন্য রহস্য! বরং গল্পটি কীভাবে এক বিপজ্জনক মোড় নেয় তা দেখতে হলে আপনাকে ‘আসেক’ সিনেমাটি দেখতে হবে, যার পরতে পরতে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর টুইস্ট।

কোন ওটিটি প্ল্যাটফর্মে ‘আসিক’ দেখা যাবে?১ ঘণ্টা ৪৭ মিনিটের এই ছবি ‘aseq’-এ এমন একটিও দৃশ্য নেই যা দেখে আপনি ভয় পাবেন না। এই অতিপ্রাকৃত হরর থ্রিলারটিতে অভিনয় করেছেন বর্ধন পুরি, সোনালী সেগাল এবং সিদ্ধান্ত কাপুর। আপনি ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে দেখতে পারবেন।

ছবিতে লোককথা এবং এর পিছনের বিশ্বাসগুলোর গভীরে প্রবেশ করে। আইএমডিবি এই ছবিটি ১০ এর মধ্যে ৫.৩ রেটিং দিয়েছে। এটি ২০২৩ সালে হলে মুক্তি পেয়েছিল। তবে হলে সেভাবে না চললেও ওটিটি-তে দারুণ হিট!

(Feed Source: news18.com)