প্রসঙ্গত, তিন বছরের বেশি সময় ধরে রাজ্যে পিএমশ্রী প্রকল্প চালু নিয়ে টালবাহানা চলছিল। এবার রাজ্যে অন্তত একটি স্কুলকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হতে চলেছে।
কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে কী বললেন সুকান্ত?
কলকাতা: কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বক্তব্য রাখলেন সুকান্ত মজুমদার। এই প্রকল্প ব্যাপকভাবে যাতে কার্যকর করা হয় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘আজ মূলত উচ্চশিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে পিএম রুসা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করা নিয়ে। এই ধরনের প্রকল্প এতদিন রাজ্যে কার্যকর করা হয়নি বলে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলি একাধিক সমস্যার মধ্যে পড়েছিল। এবার সেগুলো কার্যকর হবে। খুব শীঘ্রই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী এবং আমাদের উপস্থিতিতে একটি বৈঠক হবে। ততদিন শিক্ষামন্ত্রী হিসেবে কেউ দায়িত্ব না পেলে মুখ্যমন্ত্রী নিজেই বৈঠকে থাকবেন।’
IIIT নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আগের সরকারের ৬ কোটি টাকা দেওয়ার কথা ছিল। সেই ৬ কোটি টাকাও দিতে পারেনি। পাশাপাশি এও বলেন, যাদবপুর অন্যতম ভাল প্রতিষ্ঠান। ইনস্টিটিটিউট অফ এমিনেন্স পাওয়ার জায়গায় ছিল। আগামী দিনে অনেক ভাল জায়গায় যাবে।
এবার রাজ্যে গড়ে উঠবে পিএমশ্রী (প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া) বিদ্যালয়। তিন বছরের বেশি সময় ধরে রাজ্যে পিএমশ্রী প্রকল্প চালু নিয়ে টালবাহানা চলছিল। এবার রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি স্কুলকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাংলায় জাতীয় শিক্ষানীতি চালু হওয়া নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর আগে বলেন, “এটাই ডবল ইঞ্জিন সরকারের সুবিধা, যা পশ্চিমবঙ্গবাসী পাচ্ছেন। এবং পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা আগামিদিনে পাবে।“
সুকান্ত মজুমদার সোমবার জানান, দীর্ঘদিন ধরে কেন্দ্রের নয়া শিক্ষানীতি কার্যকর হয়নি পশ্চিমবঙ্গে। নতুন সরকার আসার পর সেই জট কাটতে শুরু করেছে। ফলে পড়ুয়াদের আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আরও বাড়বে। NEP কার্যকর হলে জাতীয় স্তরের শিক্ষাব্যবস্থার সঙ্গে রাজ্যের পড়ুয়ারা আরও সহজে তাল মিলিয়ে চলতে পারবেন।
(Feed Source: news18.com)