IPL 2026 : ১৯ বছর পর আবার আইপিএলে দেখা যেতে পারে পাকিস্তানি ক্রিকেটারকে! মহম্মদ আমিরের ২০২৭ আইপিএলে খেলার সম্ভাবনা আরও বাড়ল।
মহম্মদ আমির।
কলকাতা : পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আমির ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আইপিএলে খেলার যোগ্য হয়েছেন। তিনি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এর আগে তিনি জানিয়েছিলেন, তাঁর স্ত্রী নরজিস খান ব্রিটিশ নাগরিক হওয়ায় তিনি সেখানকার পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন।
সেই প্রক্রিয়া এর মধ্যে সম্পন্ন হয়েছে। যার ফলে আমির ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ব্রিটিশ ওভারসিজ খেলোয়াড় হিসেবে নাম লেখানোর সুযোগ পেয়েছেন। এর মধ্যে আইপিএলও রয়েছে। এই বিষয়টি সামনে আসে যখন আমির তাঁর একটি ইনস্টাগ্রাম স্টোরি পুনরায় শেয়ার করেন, সেখানে তাঁর নাগরিকত্ব পরিবর্তনের কথা উল্লেখ ছিল।
তিনি পাকিস্তানের চ্যাট শো ‘হারনা মনা হায়’-তে অংশ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ সাল থেকে ব্রিটিশ পাসপোর্ট পেলে আইপিএলে খেলার যোগ্য হবেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার আরও জানান, সুযোগ পেলে তিনি এই লিগে খেলতে আগ্রহী। আমির বলেছেন, “আগামী বছর আমি আইপিএলে খেলার সুযোগ পাব, আর যদি সুযোগ দেওয়া হয়, তাহলে কেন নয়? আমি আইপিএলে খেলব।”
মুম্বাই সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানি খেলোয়াড়দের কার্যত আইপিএলে নিষিদ্ধ করা হয়েছে। যদিও ২০০৮ সালের উদ্বোধনী আইপিএল আসরে শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, শোয়েব মালিক ও সোহেল তানভীর-সহ একাধিক পাকিস্তানি তারকা অংশ নিয়েছিলেন। এর পর থেকে কোনও পাকিস্তানি খেলোয়াড় আর এই টুর্নামেন্টে খেলেননি।
প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ ব্যতিক্রম ছিলেন। কারণ তিনি ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেছিলেন। তিনি ২০১২ ও ২০১৩ সালে পঞ্জাব কিংসের হয়ে খেলেন এবং পরে ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন। ব্রিটিশ পাসপোর্ট থাকার কারণে তাঁকে ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছিল। ফলে পাকিস্তানি খেলোয়াড়দের ওপর থাকা নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি আইপিএলে অংশ নিতে পেরেছিলেন।
(Feed Source: news18.com)