তামিলনাড়ুতে বিজয় মন্ত্রিসভায় শপথ ২৩ মন্ত্রীর, তালিকায় TVK-র ১৯ জন বিধায়ক, কংগ্রেসের কতজন?

তামিলনাড়ুতে বিজয় মন্ত্রিসভায় শপথ ২৩ মন্ত্রীর, তালিকায় TVK-র ১৯ জন বিধায়ক, কংগ্রেসের কতজন?

CM Vijay Cabinet Expansion: ৫৯ বছর পরে তামিলনাড়ু সরকারের মন্ত্রিসভায় যোগ কংগ্রেসের! বিজয়ের মন্ত্রিসভায় শপথ নিলেন ২৩ মন্ত্রী, তালিকায় টিভিকের ১৯ জন বিধায়ক, কংগ্রেসের দুই।

বিজয়ের মন্ত্রিসভা সম্প্রসারণ

চেন্নাই: তামিলনাড়ুতে হয়ে গেল নবনির্বাচিত মন্ত্রিসভার শপথ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের মন্ত্রিসভার ২৩ জন বিধায়ক পরিষদে মন্ত্রী হিসেবে শপথ নিলেন। সেইসঙ্গে শপথ নিলেন কংগ্রেসের দু’জন বিধায়ক। মুখ্যমন্ত্রী বিজয় এবং রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের উপস্থিতিতে, নবনির্বাচিত ২৩ জন মন্ত্রীর মধ্যে তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর ১৯ জন বিধায়ক এবং সহযোগী দল কংগ্রেসের দুজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আজ।