Congo Ebola outbreak: মৃত্যুর হার ৯০ শতাংশ: আফ্রিকায় ফের ইবোলা-তাণ্ডব, কঙ্গোয় মৃত ৬৫

Congo Ebola outbreak: মৃত্যুর হার ৯০ শতাংশ: আফ্রিকায় ফের ইবোলা-তাণ্ডব, কঙ্গোয় মৃত ৬৫

 

Congo Ebola outbreak ২০১৮ ও ২০২০-র পর সেই ইবোল ভাইরাস ফের থাবাল বসাল কঙ্গোতে।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কঙ্গোয় ফের ইবোলা! পরিস্থিতি ভয়াবহ। মারণ ভাইরাসে ছোবলে প্রাণ হারিয়েছেন ৬৫ জন। আক্রান্ত দুশো জনের জনেরও বেশি । দেশজুড়ে শুরু হয়েছে পরীক্ষা। তাতে দেখা গিয়েছেন, প্রতি ২০ জনে কমপক্ষে ১৩ জন ইবোলা পজিটিভ।

করোনার থেকেও মারাত্বক ও প্রাণঘাতী।  বিশ্বের অন্যতম বিপজ্জনক ভাইরাল ইবোলা।  আক্রান্তদের মৃত্যু হার ৯০ শতাংশ। ২০১৮ ও ২০২০-র পর সেই ইবোল ভাইরাস ফের থাবাল বসাল কঙ্গোতে। আফ্রিকার শীর্ষস্থানীয় স্বাস্থ্যসংস্থা  আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(Africa CCD) জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) ইতুরি প্রদেশে একটি নিশ্চিত ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ সুদান, উগান্ডার মতো প্রতিবেশী দেশগুলি সঙ্গে জরুরি বৈঠকে ডাকা হয়েছে।

সংস্থার তরফে বিবৃতিতে আরও উল্লেখ, কঙ্গোয় এখনও পর্যন্ত ২৪৬ জন ইবোলা আক্রান্তকে চিহ্নিত করা গিয়েছে। যাঁদের বেশিরভাগই মংওয়ালু এবং ওয়ামপারা অঞ্চলের। বুনিয়াতে কয়েকজন সন্দেহভাজন রোগী সন্ধান মিলেছে বলে খবর। কীভাবে ছড়ায় ইবোলা? বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাদুড় থেকে মানুষের দেহে সংক্রমিত হয় এই ভাইরাস। এরপর দ্রুত একজনের শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। সঠিক সময়ে চিকিত্‍সা না হলে মৃত্যু প্রায় অনিবার্য। প্রাথমিক লক্ষণ তীব্র জ্বর, ডায়রিয়া, বমিভাব এবং রক্তপাত।

(Feed Source: zeenews.com)