কোহলি-রোহিত-ধোনিরা পারেনি, বৈভব-অভিষেকরাও পারবে না, কেকেআরের বর্তমান দলের ব্যাটারের রয়েছে এমন এক রেকর্ড

কোহলি-রোহিত-ধোনিরা পারেনি, বৈভব-অভিষেকরাও পারবে না, কেকেআরের বর্তমান দলের ব্যাটারের রয়েছে এমন এক রেকর্ড

IPL 2026: আইপিএল মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা। কিন্তু কেকেআরের এবারের দলের তারকা ব্যাটারের রয়েছে এমন এক মহারেকর্ড, যা এর আগে কেউ ভাঙতে পারেনি। আগামীতেও কেউ পারবে না।

আইপিএল ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লেঅফে ওঠার আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে বিপদের সময় কেকেআরের হয়ে ৪৫ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন মণীশ পাণ্ডে। ৪০ রান করে তাকে সঙ্গ দেন রভম্যান পাওয়েল। এর আগেও কেকেআরের হয়ে একাধিক উল্লেখযোগ্য ইনিংস খেলেছেম মণীশ পাণ্ডে।

কেকেআরের দ্বিতীয় আইপিএল জয়ের ক্ষেত্রেও ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেনছিলেন মণীশ পাণ্ডে। এছাড়া আপনারা জানলে অবাক হবেন মণীশ পাণ্ডের রয়েছে এমন একটি আইপিএল রেকর্ড যা এর আগে সচিন-কোহলি-রোহিত-ধোনিদের মতো মহাতারকারা করতে পারেননি, আগামীতেও কোনও ভারতীয় ব্যাটার আর করতে পারবে না।

আইপিএল ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার অনন্য গৌরব রয়েছে মণীশ পান্ডের। ২০০৯ সালের ২১ মে ডেকান চার্জার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তিনি এই ঐতিহাসিক কীর্তি গড়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে ডেকান চার্জার্সের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তরুণ মণীশ পাণ্ডে। মাত্র ৭৩ বল খেলে তিনি ১১৪ রানের একটি অনবদ্য ও অপরাজিত ইনিংস উপহার দেন। ক্রিকেটপ্রেমীদের কাছে আজও এই ইনিংসটি আইপিএলের অন্যতম সেরা ক্লাসিক হিসেবে স্মরণীয়।

আক্রমণাত্মক ব্যাটিং করে মণীশ পাণ্ডে তার এই চোখধাঁধানো ইনিংসে ১০টি চার এবং ৪টি দৃষ্টিনন্দন ছক্কা মেরেছিলেন। এই ম্যাচটিতে তার স্ট্রাইক রেট ছিল ১৫৬.১৬। ভারতের কোনো ব্যাটারের হাত ধরে আইপিএলে টুর্নামেন্টে প্রথম ভারতীয়র সেঞ্চুরি আসার এই ঘটনাটি বিশ্ব ক্রিকেটে হৈচৈ ফেলে দিয়েছিল।

মণীশ পান্ডের এই অতিমানবীয় ইনিংসের ওপর ভর করেই আরসিবি সেদিন ডেকান চার্জার্সের বিপক্ষে ১২ রানের একটি দুর্দান্ত জয় তুলে নেয়। ম্যাচজয়ী এই পারফরম্যান্সের সুবাদে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছিল এই ভারতীয় তারকার হাতে।

(Feed Source: news18.com)