
IMD Weather Update: আবহাওয়ার বিরাট রদবদলের সম্ভাবনা আগামী চব্বিশ ঘণ্টায়। কোন কোন রাজ্যে ভারী বৃষ্টির হুঁশিয়ারি? কোথায় বাড়বে গরম? জেনে নিন আবহাওয়ার মেগা আপডেট।
পঞ্জাব, উত্তর প্রদেশ, পশ্চিম বিহার, পূর্ব বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর উত্তর প্রদেশ থেকে তেলঙ্গনা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি মধ্যপ্রদেশ এবং বিদর্ভের মধ্যে দিয়ে গিয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে মধ্য আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যেটি লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটক ও অন্ধপ্রদেশ উপকূল দিয়ে গিয়েছে।
ভিন রাজ্যের আবহাওয়া:গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল উত্তরপ্রদেশের বান্দাতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ওড়িশার কোরাপুটে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
অসম, মেঘালয়, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।ভারী বৃষ্টির আশঙ্কা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরলম, মাহে, কর্ণাটক, সিকিম এবং উত্তরবঙ্গ ও মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে।
চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রাজধানী দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে।তাপপ্রবাহের পরিস্থিতি বিহার, ছত্রিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান ও তেলেঙ্গানাতে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।
কেরলম উপকূলে আরব সাগরে সমুদ্র উত্তাল থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কর্ণাটক, লাক্ষাদ্বীপ এলাকার সমুদ্রও উত্তাল হবে।
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।
বাংলার আবহাওয়া:দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। গরম ও অস্বস্তিকর আবহাওয়া সব থেকে বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।
(Feed Source: news18.com)
