Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

Gmail ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা! ১৫ জিবি-র ফ্রি স্টোরেজ কমিয়ে মাত্র ৫জিবি করতে পারে Google

| No Comments
Gmail ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা! ১৫ জিবি-র ফ্রি স্টোরেজ কমিয়ে মাত্র ৫জিবি করতে পারে Google

Google নাকি Gmail-এর ফ্রি স্টোরেজ ১৫GB থেকে কমিয়ে ৫GB করার পরীক্ষা চালাচ্ছে। নতুন ব্যবহারকারীদের উপর এই নিয়ম কার্যকর হতে পারে বলে আশঙ্কা। ফলে ভবিষ্যতে অতিরিক্ত জায়গার জন্য Google Cloud সাবস্ক্রিপশন নিতে হতে পারে অনেককেই

Gmail ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা! ১৫ জিবি-র ফ্রি স্টোরেজ কমিয়ে মাত্র ৫জিবি করতে পারে Google

খুব শীঘ্রই Gmail ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনতে পারে Google। রিপোর্ট অনুযায়ী, সংস্থা কিছু নির্দিষ্ট অঞ্চলে Gmail-এর ফ্রি স্টোরেজ সীমা ১৫GB থেকে কমিয়ে ৫GB করার পরীক্ষা চালাচ্ছে। এতদিন পর্যন্ত Gmail, Google Photos, Google Docs-সহ একাধিক Google পরিষেবার জন্য মোট ১৫GB পর্যন্ত ফ্রি স্টোরেজ দেওয়া হত। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে ব্যবহারকারীদের আরও সতর্কভাবে স্টোরেজ ব্যবহার করতে হবে, নয়তো অতিরিক্ত জায়গার জন্য Google Cloud স্টোরেজ কিনতে হতে পারে।

Android Authority-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, Google ইতিমধ্যেই এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার তরফে নতুন Gmail ব্যবহারকারীদের উপর এই পরীক্ষা চালানোর কথা স্বীকার করা হয়েছে। ফলে ভবিষ্যতে এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে আরও বেশি ব্যবহারকারীর জন্য কার্যকর হতে পারে বলেই মনে করা হচ্ছে।

AI-ই কি দায়ী? প্রতিবেদন অনুযায়ী, Google তাদের সাপোর্ট পেজেও গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। আগে যেখানে “15GB storage” লেখা থাকত, এখন সেখানে “up to 15GB” লেখা হচ্ছে। অর্থাৎ, কতটা স্টোরেজ পাওয়া যাবে, তা Google-এর নীতি বা সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে। বর্তমানে আফ্রিকার কিছু অঞ্চলে এই নতুন স্টোরেজ নীতি পরীক্ষা করা হচ্ছে। তবে ভবিষ্যতে অন্য দেশগুলিতেও এটি চালু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্টোরেজ এখন প্রিমিয়াম পরিষেবা? বর্তমানে ক্লাউড স্টোরেজকে ধীরে ধীরে প্রিমিয়াম পরিষেবা হিসেবে তুলে ধরা হচ্ছে। WhatsApp-এর মতো প্ল্যাটফর্মও এখন Google Cloud স্টোরেজ কোটার উপর নির্ভর করছে। তবে অনেকেরই আশঙ্কা, বিভিন্ন প্রযুক্তি সংস্থার AI-নির্ভর পরিষেবা বাড়ানোর কারণে ফ্রি স্টোরেজ সুবিধা কমে যাচ্ছে। অর্থাৎ ব্যবহারকারীরা হয়তো একই টাকা খরচ করবেন, কিন্তু আগের মতো সুবিধা আর পাবেন না।

Google-এর দাবি হতে পারে, অনেক ব্যবহারকারী অতিরিক্ত স্টোরেজ পাওয়ার জন্য একাধিক Gmail অ্যাকাউন্ট তৈরি করেন। তাই এই পরিবর্তন আনা হতে পারে।

পুরনো ব্যবহারকারীদের উপর প্রভাব পড়বে?যাঁদের আগে থেকেই Gmail অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের ক্ষেত্রে আপাতত এই নতুন সীমার প্রভাব না-ও পড়তে পারে। তবে নতুন ব্যবহারকারীদের অনেক বেশি সতর্কভাবে ফ্রি স্টোরেজ ব্যবহার করতে হবে।

যদিও সমালোচকদের মতে, এত বড় প্রযুক্তি সংস্থার কাছে এই সমস্যার আরও ভাল সমাধান থাকার কথা। অনেকের মতে, এই পদক্ষেপ অনেকটা YouTube-এর মতো পরিষেবাগুলির Premium সাবস্ক্রিপশন বাড়ানোর কৌশলের সঙ্গেও মিলে যাচ্ছে, যেখানে ধীরে ধীরে ফ্রি সংস্করণের সুবিধা কমানো হচ্ছে।

(Feed Source: news18.com)

প্রযুক্তি-বিজ্ঞান
, Android Authority Gmail report, Gmail ৫GB স্টোরেজ, Gmail account changes, Gmail account storage, Gmail free space cut, Gmail free storage 5GB, Gmail latest update, Gmail storage management, Gmail storage news, Gmail storage reduction, Gmail users update, Gmail অ্যাকাউন্ট স্টোরেজ, Gmail খবর, Gmail নতুন আপডেট, Gmail নতুন নিয়ম, Gmail ফ্রি স্পেস কমছে, Gmail ব্যবহারকারী আপডেট, Gmail স্টোরেজ ম্যানেজমেন্ট, Gmail স্টোরেজ সীমা, Google AI impact, Google AI পরিষেবা, Google cloud storage, Google cloud subscription, Google Cloud স্টোরেজ, Google Gmail storage limit, Google Photos storage, Google Photos স্টোরেজ, Google premium storage, Google storage policy, Google ক্লাউড সাবস্ক্রিপশন, Google পরিষেবা পরিবর্তন, Google প্রিমিয়াম স্টোরেজ, Google ফ্রি স্টোরেজ কমানো, Google স্টোরেজ নীতি, tech news Google, প্রযুক্তি খবর

Post navigation

← মদ্যপান ছেড়েই ফের ক্রিকেটের মূলস্তরে ফিরেছেন, কীভাবে নিজেকে বদলান চাহাল?
IMD Weather Update: তৈরি অশনি…! ভারী থেকে অতিভারী বৃষ্টি কাঁপাবে ৪ রাজ্য, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হুঁশিয়ারি ৯ রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda