
Yuzvendra Chahal: মদ্যপান ছেড়েই ফের ক্রিকেটের মূলস্তরে ফিরেছেন, কীভাবে নিজেকে বদলান চাহাল?
Yuzvendra Chahal Story: সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাল বলেছেন, ‘আমার জীবন থেকে অ্য়ালকোহল বাদ দেওয়ার সিদ্ধান্ত একটি সেরা সিদ্ধান্ত। যা আমার জীবন পুরো বদলে দিয়েছে।’
আইপিএলে খেলছেন এই মুহূর্তে। পঞ্জাব কিংসের জার্সিতে স্পিন বিভাগের নেতৃত্বও দিচ্ছেন। কিন্তু যুজবেন্দ্র চাহাল একটা সময় খেলা থেকেই হারিয়ে যাচ্ছিলেন।
ব্যক্তিগত জীবনে ধাক্কা খাওয়ার পর একটা সময় প্রবল ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার গল্পই শোনালেন চাহাল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাল বলেছেন, ‘আমার জীবন থেকে অ্য়ালকোহল বাদ দেওয়ার সিদ্ধান্ত একটি সেরা সিদ্ধান্ত। যা আমার জীবন পুরো বদলে দিয়েছে।’
চাহাল আরও জানিয়েছেন, ‘আমি পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাই, নিজের উপর মনোযোগ দিই, গলফ খেলি এবং গো-কার্টিং করি।’
এর আগে বেশ কিছু সময়ে ধূমপান সেবনের জন্য সমালোচিত হয়েছেন প্রবলভাবে চাহাল। ধূমপানও ধীরে ধীরে ছেড়ে দিয়েছেন।
গত এপ্রিল মাসে একটি ছবি ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায়, সেখানে দেখা যায় যে গাড়ির স্টিয়ারিংয়ের পেছনে বসে ধূমপান করছেন চাহাল।
এছাড়া এপ্রিল মাসে অর্শদীপ সিংহের সঙ্গে একটা ট্রাভল ভ্লগে দেখা যায় চাহল ইলেকট্রিক সিগারেট সেবন করছেন। সেই ভিডিও ক্লিপটিও ভাইরাল হওয়ার পর সমালোচনা হয়েছিল তারকা স্পিনারকে নিয়ে।
চাহালই আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রহকারী। যদিও জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরেই ব্রাত্য তিনি।
(Feed Source: abplive.com)
