Gmail ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা! ১৫ জিবি-র ফ্রি স্টোরেজ কমিয়ে মাত্র ৫জিবি করতে পারে Google
Google নাকি Gmail-এর ফ্রি স্টোরেজ ১৫GB থেকে কমিয়ে ৫GB করার পরীক্ষা চালাচ্ছে। নতুন ব্যবহারকারীদের উপর এই নিয়ম কার্যকর হতে পারে বলে আশঙ্কা। ফলে ভবিষ্যতে অতিরিক্ত জায়গার জন্য Google Cloud সাবস্ক্রিপশন নিতে হতে পারে অনেককেই খুব শীঘ্রই Gmail ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনতে পারে Google। রিপোর্ট অনুযায়ী, সংস্থা কিছু নির্দিষ্ট অঞ্চলে Gmail-এর ফ্রি স্টোরেজ সীমা ১৫GB থেকে কমিয়ে ৫GB করার পরীক্ষা চালাচ্ছে। এতদিন পর্যন্ত Gmail, Google Photos, Google Docs-সহ একাধিক Google পরিষেবার জন্য মোট ১৫GB পর্যন্ত ফ্রি স্টোরেজ দেওয়া হত।…

