)
Measles Outbreak in Bangladesh?: ‘ডায়রেক্টোরেট জেনারেল অফ হেলথ সার্ভিস’ যা উল্লেখ করেছে, তার মাধ্যমে হামে সংক্রমিত এমন সন্দেহজনক ব্যক্তির সংখ্যাটা দাঁড়াল ষাট হাজার– ৫৯ হাজার ২৭৯ জন! এর মধ্যে ৪৬ হাজার জনই হাসপাতালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা দেশে গত ৪৮ ঘণ্টায় হাম ও এর উপসর্গে নতুন করে ৭ জনের মৃত্যু হল। এ ছবি ভারতে নয়, পদ্মাপারে। বাংলাদেশে গত ৪৮ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গিয়েছে তিন শিশু, হামের উপসর্গে মারা গিয়েছে আরও চার শিশু– মোট ৭। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলি ঘটে। বাংলাদেশের স্বাস্থ্য দফতর (Directorate General of Health Services) হামের আরও অন্তত ১৪২৩টি নতুন কেসের উল্লেখ করেছেন। যার মধ্যে কনফার্ম ২০৮টিই! বাংলাদেশে কি হামের মহামারি (Measles Outbreak)?
হাম মহামারি
বাংলাদেশের ‘ডায়রেক্টোরেট জেনারেল অফ হেলথ সার্ভিস’ যে ১৪২৩টি নতুন কেসের উল্লেখ করেছেন, তার মাধ্যমে হামে সংক্রমিত এমন সন্দেহজনক ব্যক্তির সংখ্যাটা দাঁড়াল প্রায় ষাট হাজার– ৫৯ হাজার ২৭৯ জন! এর মধ্যে অন্তত ৪৬ হাজার জনই হাসপাতালে। এ সময়ে সারা দেশে ১৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গিয়েছে। গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ওই ৫৯ হাজার ২৭৯।

৪৬ হাজার ৪০৭ শিশু
বাংলাদেশ স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যাটা ২০৮। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত (২১ মে) দেশে মোট ৮২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত করা গিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু।
হামে মৃত্যু
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। সেই হিসেবে মোট মৃত্যু ৪৮৮ জন। প্রায় ৫০০! প্রসঙ্গত, হাম বা মিজলস হল বিশ্বের ভয়ংকর সংক্রামক রোগগুলির একটি। বিশ্বের ‘ওয়ান অফ দ্য মোস্ট কন্টাজিয়াস ডিজিজ’!
ইউনিসেফে’র তথ্য়
ইউনিসেফে’র তথ্য বলছে- হামের এরকম ভয়ংকর ছয়লাপ অবস্থায় বাংলাদেশ জরুরি ভিত্তিতে টিকাকরণ অভিযান শুরু করেছে। বাংলাদেশের ৩০টি উপজিলায় এই ইমার্জেন্সি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। ৫ এপ্রিল এটা শুরু হয়েছে। বাংলাদেশ সরকার গত ২০ এপ্রিল ১৮ মিলিয়ন শিশুর রোগমুক্তির লক্ষ্যে ‘মিজলস-রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’-এর একটা লক্ষ্যমাত্রা নিয়েছে। ২০ মে এর একটা ধাপ শেষ হয়েছে।
(Feed Source: zeenews.com)
