Kangana Ranaut: সিনেমার গন্ডি পেরিয়ে কঙ্গনা পা রাখেন রাজনীতিতে ৷ সেখানে তাঁর সহকর্মী রাজনীতিবিদ ও অভিনেতা চিরাগ পাসোয়ানের সঙ্গে কঙ্গনার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চর্চা হতে থাকে ৷ তাই বলে সরাসরি মঙ্গলসূত্র পরে সকলের সামনে হেঁটে গেলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াত! সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ভিডিয়োতে দেখা যায়, অভিনেত্রী-রাজনীতিবিদ তাঁর নিরাপত্তা দলের সঙ্গে হেঁটে যাচ্ছেন এবং তাঁর গলায় একটি মঙ্গলসূত্র সবার নজর কাড়ে।
তবে কঙ্গনার বিয়ে নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখন আরও একটি রিপোর্ট আসছে সামনে। বলা হচ্ছে, এটাই কঙ্গনার পরবর্তী ছবি ‘কুইন ২’-এর ফার্স্টলুক। পরনে চুড়িদার, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র। একেবারে আদ্যোপান্ত বিবাহিত নারীর সাজ। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসেন কঙ্গনা।
কঙ্গনা একটি আবাসন থেকে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সটান গাড়িতে উঠে পড়েন। ফোটোগ্রাফাররাছবির জন্য জোরাজুরি করলেও তাঁদের কথা রাখেননি কঙ্গনা। না দাঁড়িয়েই বেশ গম্ভীর মুখে গাড়ির দিকে এগিয়ে যান। এরপরই শুরু জল্পনা। তাঁর বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। পরে অবশ্য জানা যায়, কঙ্গনা বিয়ে করেননি। এই ভাইরাল লুকটি আসলে তাঁর আসন্ন একটি সিনেমার শ্যুটিংয়ের কারণে।
প্রসঙ্গত, কেরিয়ারের শুরুর দিকে তিনি আদিত্য পাঞ্চোলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন৷ আদিত্য তাঁকে কাজ দেওয়ার আছিলায় হেনস্থা করতেন বলে অভিযোগ৷ এরপর তাঁর জীবনে আসেন শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন৷ ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’ সিনেমার সেটে অধ্যয়ন সুমনের সঙ্গে তাঁর প্রেম শুরু হয়৷ তবে সেই প্রেমেও টেকেনি৷ এরপর শুরু হয় হৃতিক রোশনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন। তবে হৃতিক কখনও মানতেই চাননি যে তিনি কঙ্গনার সঙ্গে প্রেম করতেন এবং তাঁকে প্রেম পত্র লিখতেন৷
(Feed Source: zeenews.com)