ইমপা-র অফিসে দক্ষযজ্ঞ, চিৎকার! হঠাৎ অসুস্থ পিয়া সেনগুপ্ত, তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে সভাপতিকে নিয়ে যাওয়া হল কলকাতা মেডিক্যালে

ইমপা-র অফিসে দক্ষযজ্ঞ, চিৎকার! হঠাৎ অসুস্থ পিয়া সেনগুপ্ত, তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সে সভাপতিকে নিয়ে যাওয়া হল কলকাতা মেডিক্যালে

Tollywood EIMPA: শুক্রবার রণক্ষেত্র আকার নেয় ধর্মতলায় ইমপা-র অফিস! দুই পক্ষের চিৎচার, চ৩ছামেচি, অভিযোগ, পাল্টা অভিযোগে ধুন্ধুমার কাণ্ড! পিয়ার অভিযোগ, তাঁর দিকে নাকি তেঁড়েও আসা হয়! এর পরই নাকি অসুস্থ হয়ে পড়েন সভাপতি। তঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যালে

অসুস্থ পিয়া সেনগুপ্ত, নিয়ে যাওয়া হল কলকাতা মেডিক্যালে

কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্তকে। শুক্রবারে ইমপার বৈঠকে সভাপতি পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবি ঘিরে দক্ষযজ্ঞ বাধে।পিয়াকে দেখে ‘ফাইল চোর’ স্লোগান ওঠে। শেষমেষ অসুস্থ হয়ে অ্যাম্বুল্যান্সে ইম্পার অফিস ছাড়লেন পিয়া। অসুস্থ আরেক সদস্য সুকান্ত মালিক। দু’জনকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। পিয়ার দাবি, তিনি যাবেন থানাতেও।