IPL NEW TEAM ANNOUNCED BIG BREAKING: আইপিএলে নতুন টিম ৪০০০০ কোটির ভারতীয় শিল্পপতির, ‘ধাতুর রাজা’র বিরাট ঘোষণায় ভারতীয় ক্রিকেটে ঝড়

IPL NEW TEAM ANNOUNCED BIG BREAKING: আইপিএলে নতুন টিম ৪০০০০ কোটির ভারতীয় শিল্পপতির, ‘ধাতুর রাজা’র বিরাট ঘোষণায় ভারতীয় ক্রিকেটে ঝড়

 

IPL NEW TEAM ANNOUNCED: এবার আইপিএলে কি আরেক নতুন দল দেখা যাবে? শিল্পপতি অনিল আগরওয়াল নিজেই বিরাট ঘোষণা করে দিলেন। ঈশান-বৈভবই তাঁর অনুপ্রেরণা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৮ দল নিয়ে ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয়েছিল। এখন অংশ নেয় ১০ ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ খেলে। চেন্নাই সুপার কিংস (CSK), দিল্লি ক্যাপিটালস (DC), গুজরাত টাইটান্স (GT), কলকাতা নাইট রাইডার্স (KKR), লখনউ সুপার জায়ান্টস (LSG), মুম্বই ইন্ডিয়ান্স (MI), পঞ্জাব কিংস (PBKS) রাজস্থান রয়্যালস (RR), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। চলতি আইপিএল প্রায় শেষ লগ্নে। ৯ দিনেই শেষ হবে ১৯ নম্বর আসর (IPL 2026)। আর তার মাঝেই চলে এসেছে বিরাট আপডেট। এবার কি আইপিএলে যুক্ত হচ্ছে নতুন এক ফ্র্যাঞ্চাইজি? এমনই বিরাট ইঙ্গিত দিয়ে রাখলেন শিল্পপতি অনিল আগরওয়াল (Anil Agarwal)

নতুন দলের প্রসঙ্গে যা লিখলেন অনিল আগরওয়াল 

বেদান্ত রিসোর্সেস লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এক্স বার্তায় জানিয়েছেন কেন হতে পারে নতুন টিম। তিনি লিখেছেন, ‘আপনাদের কি মনে হয় না যে, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মতোই বিহারেরও নিজস্ব একটি অতুলনীয় দল থাকা উচিত? বিহারের মাটি এই দেশকে অনেক অসাধারণ ক্রিকেটার উপহার দিয়েছে। পাটনায় জন্মানো ঈশান কিষান, বলের হিসেবে ওডিআই ক্রিকেটের দ্রুততম ডাবল সেঞ্চুরিকারী। সমস্তিপুরের বৈভব সূর্যবংশী আইপিএলে অভিষেককারী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছে। আর আজ গোপালগঞ্জের এক সাধারণ পরিবারে জন্মানো সাকিব হোসেনের দুর্দান্ত বোলিংয়ের দিকে তাকিয়ে সমগ্র বিশ্ব। কিন্তু একটি বিষয় আমাকে সবসময়ই ভাবিয়ে তোলে—ক্রিকেটের জগতে আমাদের বিহার যে স্বীকৃতি ও পরিচয়ের ন্যায্য দাবিদার, তা আমরা কেন এখনও অর্জন করতে পারিনি? আমার স্বপ্ন ও প্রচেষ্টা সর্বদা এটাই ছিল যে, বিহারের তরুণরা যেন প্রতিটি ক্ষেত্রে নিজেদের মেলে ধরার পূর্ণ সুযোগ পায় এবং আমাদের খেলোয়াড়রা এই বিহারেই বিশ্বমানের পরিকাঠামো এবং সাপোর্ট পায়। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে, আমাদের সন্তানেরা যদি সঠিক অনুপ্রেরণা ও সুযোগ-সুবিধা পায়, তবে আমাদের বিহার থেকে উঠে আসা দলই একদিন বিশ্বের সেরা দলে পরিণত হবে। আর এই প্রচেষ্টায় আমি বিহারের তরুণদের পাশে দৃঢ় ভাবে দাঁড়িয়ে আছি। বিহারের ক্রিকেট দল এবং এখানকার খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি নিঃশর্ত সহায়তা দিয়ে যাব। আমার কাছে বিহার শুধুই একটি রাজ্য নয়, আবেগ। আর এখন সময় এসেছে, আমাদের এই মাটির প্রতিভাদের খেলার মাঠে নিজেদের উজ্জ্বল ভাবে মেলে ধরার।’ আগামী দিনে আইপিএলে বিহারের কোনও দল জুড়বে কিনা, তা সময়ই বলবে, তবে অনিল আগরওয়াল কিন্তু বিরাট ঘোষণা করে দিলেন।

কে এই অনিল আগরওয়াল? রইল বায়োডেটা

অনিল আগরওয়াল হলেন ভারতের একজন প্রথম সারির ধনকুবের শিল্পপতি। বিখ্যাত প্রাকৃতিক সম্পদ উত্তোলনকারী সংস্থা বেদান্ত রিসোর্সেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ব্যবসায়িক মহলে তিনি ‘মেটাল কিং’ নামেই পরিচিত। ১৯৫৪ সালে বিহারের পটনার এক সাধারণ মারওয়াড়ি পরিবারে তাঁর জন্ম। অনিলের বাবা দ্বারকা প্রসাদ আগরওয়ালের একটি ছোট অ্যালুমিনিয়াম কনডাক্টরের ব্যবসা ছিল। কোনও কলেজ ডিগ্রি ছাড়াই মাত্র ১৯ বছর বয়সে তিনি পটনা থেকে মুম্বাই চলে আসেন। সেখানে তিনি প্রথমে নন-লৌহঘটিত স্ক্র্যাপ ধাতু বা ভাঙারির ব্যবসা শুরু করেন। ১৯৭৬ সালে তিনি স্টারলাইট ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ধাতু, খনি ও প্রাকৃতিক সম্পদ উত্তোলন ক্ষেত্রকে বড় পরিসরে যুক্ত করে। যা আজকের বিশ্বখ্যাত বেদান্ত রিসোর্সেসের রূপ নেয়। ২০০৩ সালে এটি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রথম ভারতীয় সংস্থা হওয়ার গৌরব অর্জন করেন। অনিলের নেতৃত্বাধীন বেদান্ত গ্রুপ অ্যালুমিনিয়াম, তামা, দস্তা (জিঙ্ক), রূপা, তেল ও গ্যাস, এবং বিদ্যুৎ উৎপাদনের মতো ক্ষেত্রে কাজ করে। বর্তমান সময়ে বেদান্ত সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে গ্লাস ব্যবসায় প্রবেশের মাধ্যমে ভারতে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈরির উদ্যোগ নিয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী তিনি ভারতের অন্যতম ধনী ব্যক্তি। যাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকার।

(Feed Source: zeenews.com)