Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

East Bengal ISL 2026 Winner: বাইশ বছরের শাপমুক্তি স্পেশাল ছাব্বিশে, মশালে মিশল চোখের জল, আবেগি মনোময় থেকে দীপ্সিতা

May 25, 2026
| No Comments
East Bengal ISL 2026 Winner: বাইশ বছরের শাপমুক্তি স্পেশাল ছাব্বিশে, মশালে মিশল চোখের জল, আবেগি মনোময় থেকে দীপ্সিতা

 

East Bengal Win ISL 2026: ইস্টবেঙ্গল জিততেই চোখের জলে ভেসে গিয়েছে নেটপাড়া। আবেগি মনোময় থেকে দীপ্সিতাও। এমন দিন যে বারবার আসে না। আর এমন মুহূর্তে সবাই বাঁধনহীন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক-দু’বছর নয় টানা ২২ বছর পর ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গল (East Benga)। সোশ্যাল মিডিয়া এখন শুধুই লাল-হলুদ। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম হয়ে এক্স। সর্বত্রই একটাই ছবি-অবশেষে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal ISL 2026 Winner)। ছিন্নমূল স্পর্ধার মশাল জ্বালিয়ে যে দল ইতিহাস লিখেছে, তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আজ কোনও তাগিদ নেই। উদ্বাস্তুদের পিঠে কাঁটাতারের দাগে যে দেশান্তরের ক্ষত রয়েছে সেখানে পড়ছে শুধুই চোখের জলের আরামের প্রলেপ। এজেজারি-রশিদদের বাঁধনভাঙা উচ্ছ্বাসের দিনে বিশ্বজুড়ে কোটি-কোটি বাঙালি অঝোরে কাঁদছে। ইনস্টাগ্রামে রিলসে একাধিক ভিডিয়ো ঘুরছে, যেখানে মুখগুলো বদলে যাচ্ছে, তবে শব্দগুলো কিন্তু একই- ‘অনেক অপমান সহ্য করেছি’/ ‘অনেক কষ্ট সহ্য করেছি’! আজ যোগ্যতার উত্তর…

কার্লেস কুয়াদ্রাতের হাতে সুপার কাপ ওঠার পর ইস্টবেঙ্গল সমর্থকরা কেঁদেছিলেন। এবার অস্কার ব্রুজোঁর টিমের জয়ে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মশালে মিশল চোখের জল। বিভিন্ন প্রজন্মের সমর্থকরাই অবর্ণনীয় আনন্দে কাঁদছেন। মাঠে ছিলেন ইস্টবেঙ্গলের কট্টোর সমর্থক সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য ছিলেন মাঠে। তিনি লাইভ করেছেন। সিপিআইএমের নব্য প্রজন্মের নেত্রী দীপ্সিতা ধরও লাল-হলুদ বলতে অজ্ঞান। তিনিও ফেসবুকে ‘জয় মা ইস্টবেঙ্গল’ লিখে ইস্টবেঙ্গল স্কার্ফের ছবি পোস্ট করেছেন। দেখতে গেলে এই বাংলায় রাজনৈতিক পরিচয়ে যাঁরা বিভক্ত, তাঁরা আবার ইস্টবেঙ্গলের নামে একত্রিত। এটাই খেলার এবং দলের মহিমা। ইস্টবেঙ্গল জেতার পর বহু সমর্থক যেমন রাস্তায় মিছিল করেছিলেন, তেমনই ক্লাব কর্তা দেবব্রত সরকারের গাড়ি করে আইএসএল ট্রফি যখন লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে ঢুকেছিল, তখনও বহু সমর্থক ছিলেন ক্লাবে। ২০০৪ সালে শেষবার জাতীয় লিগ জেতা ইস্টবেঙ্গলের শাপমুক্তি হল আইএসএলে। মাঝে চলে গেল ২২ বছর। দু’টো দশকের না পাওয়া যন্ত্রণা-কষ্টগুলো আজ মিলে গেল আকাশে লাল-হলুদ আবির হয়ে। ২২ মে, শুক্রবার বিকাল সাড়ে তিনটের সময় ইস্টবেঙ্গল ভক্তরা ভাসবেন আরেক প্রস্থ আবেগে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সদস্য, সমর্থক এবং ভক্তদের উপস্থিতিতে ক্লাবের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে। ক্লাবের দরজা খোলা সকল সমর্থকদের জন্য…

আইএসএলে ব্যক্তিগত পুরস্কারের তালিকা

গোল্ডেন বুট (সর্বাধিক গোলদাতা): ইউসেফ এজেজারি (ইস্টবেঙ্গল) পুরো টুর্নামেন্টে মোট ১১ গোল।

গোল্ডেন বল (প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট): মিগুয়েল ফিগুয়েরা (ইস্টবেঙ্গল)

গোল্ডেন গ্লাভস (সেরা গোলকিপার): হৃতিক তিওয়ারি (এফসি গোয়া)

(Feed Source: zeenews.com)

খেলা
, east bengal celebration viral, east bengal club isl 2026, east bengal fans emotional reaction, east bengal first isl title, east bengal historic victory, east bengal isl 2026 champion, east bengal social media tsunami, isl 2026 champion, isl 2026 winner, isl 2026 winner name, kolkata football celebration

Post navigation

← কর্ণাটক মহিলা আত্মহত্যা করে মারা যান, যৌতুকের জন্য পশুচিকিত্সক স্বামীর দ্বারা হয়রানির অভিযোগ
পাক সেনাপ্রধান অসীম মুনিরের তেহরান সফর সফল? মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে ইরান আজ চুক্তি মেনে নেবে →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda