East Bengal ISL 2026 Winner: বাইশ বছরের শাপমুক্তি স্পেশাল ছাব্বিশে, মশালে মিশল চোখের জল, আবেগি মনোময় থেকে দীপ্সিতা
East Bengal Win ISL 2026: ইস্টবেঙ্গল জিততেই চোখের জলে ভেসে গিয়েছে নেটপাড়া। আবেগি মনোময় থেকে দীপ্সিতাও। এমন দিন যে বারবার আসে না। আর এমন মুহূর্তে সবাই বাঁধনহীন… জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক-দু’বছর নয় টানা ২২ বছর পর ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গল (East Benga)। সোশ্যাল মিডিয়া এখন শুধুই লাল-হলুদ। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম হয়ে এক্স। সর্বত্রই একটাই ছবি-অবশেষে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal ISL 2026 Winner)। ছিন্নমূল স্পর্ধার মশাল জ্বালিয়ে যে দল ইতিহাস লিখেছে, তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আজ কোনও…

)