
Deadliest Coal Mine Explosion: শুক্রবার সময় তখন সন্ধে সাড়ে ৭টা। বেজিং থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লিউশেনইউ কয়লাখনিতে ঘটল ভয়ংকর এক দুর্ঘটনা। খননকার্য চলাকালীন খনির ভিতরে জমে থাকা কার্বন মনোক্সাইডের মাত্রা আচমকা বেড়ে গিয়ে ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকান্ড। বিস্ফোরণের আগে কি কোনও সতর্কতা জারি হয়েছিল?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! ভয়াবহ! চিনে এক কয়লাখনি বিস্ফোরণে অন্তত ৯০ জন মারা (coal mine explosion kills 9০) গিয়েছেন। চিন ইতিমধ্যেই এটিকে দেড় দশকের মধ্যে তাদের দেশের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা (Deadliest coal mine explosion) বলে বর্ণনা করেছে। বিস্ফোরণের সময় খনিতে প্রায় ২৫০ শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে। চিনের শানসি প্রদেশের (China’s northern Shanxi province) লিউশেনইউ কয়লাখনিতে (Liushenyu coal mine) ঘটে এই বিস্ফোরণ। ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়। এঁদের মধ্যে ১২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।
জি জিন পিং-এর অর্ডার
বিস্ফোরণের সময় যে ২৫০ শ্রমিক খনিতে কাজ করছিলেন, তাঁদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের পরে চিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়, চিনের প্রেসিডেন্ট জি জিন পিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও কার গাফিলতিতে এমন ঘটল তা নির্ধারণের নির্দেশও দিয়েছেন।
কী কারণে বিস্ফোরণ?
কী কারণে ঘটল ভয়াবহ এই বিস্ফোরণ, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গিয়েছে। কিনইউয়ান কাউন্টির চাংশি শহরে লিউশেনইউ কয়লাখনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গিয়েছিল বলে অবশ্য আগেই জানা গিয়েছিল।
ধোঁয়ার কুণ্ডলী, সালফারের গন্ধ
দুর্ঘটনার পর খনি থেকে বেঁচে ফেরা আহত শ্রমিক ওয়াং ইয়ং বলেন, তিনি একটি ধোঁয়ার কুণ্ডলী দেখেছিলেন, সালফারের গন্ধও পেয়েছিলেন। নিজে অজ্ঞান হয়ে যাওয়ার আগে ধোঁয়ায় অনেককে শ্বাসরুদ্ধ হতেও দেখেন তিনি। ওয়াং জানান, তিনি ঘণ্টাখানেক সেখানে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। তারপর চেতনা ফিরে পান। উঠে তাঁর পাশে থাকা লোকজনকে ডেকে তোলেন তিনি এবং তাঁদের নিয়ে তিনি খনি থেকে বেরিয়ে আসেন।
(Feed Source: zeenews.com)
