
Taj Mahal Palace Hotel Bill: তাজ হোটেলের অন্দরে এক রাত কাটানো স্বপ্নের মতো৷ খরচের কথা ভেবেই অনেকেই পিছিয়ে যান ইচ্ছে থাকলেও৷ কিন্তু ১৯৯৬ সালে কত ছিল তাজমহল প্যালেস হোটেলে ১ দিন থাকার খরচ? ভাইরাল হল পুরনো বিল
মুম্বইয়ের তাজ মহল প্যালেস হোটেল৷ শুধু এদেশেই চোখ ধাঁধানো রাজকীয় এই হোটেলের খ্যাতি বিশ্বজোড়া৷ গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশেই সমুদ্রতটে অবস্থিত এই ঐতিহাসিক হোটেলের সামনে ছবি তোলার জন্যই জমে যায় ভিড়৷ দেশ বিদেশের পর্যটকেরা এলেও থাকেন এই হোটেলে৷
বহুজনের স্বপ্নই থাকে তাজ হোটেলের অন্দরে এক রাত কাটানোর৷ তবে দেশের অন্যতম সেরা এই হোটেলে থাকাও কোনও মুখের কথা নয়৷ বিলাসবহুল হোটেলে কিছুক্ষণ থাকার খরচই আকাশছোঁয়া৷ কিন্তু আজ থেকে বহুবছর আগে, ১৯৯৬ সালে কত ছিল তাজ মহল হোটেলে থাকার খরচ? জানেন কি, ১৯৬৬ সালে এই হোটেলে এক রাত থাকার জন্য কত টাকা ভাড়া দিতে হত?
সম্প্রতি রেডিটে ক্লামসি ক্ল্যাপ (@Clumsy_cap) নামে এক ব্যবহারকারী ৫৯ বছর পুরনো একটি বিলের ছবি শেয়ার করেছেন, যেটি নাকি তাজ মহল প্যালেস হোটেলের এরই বিল৷ ওই বিল অনুযায়ী, ১৯৬৬ সালের ১০ জানুয়ারি হোটেলের একটি ঘরে একদিন থাকার ভাড়া ছিল প্রায় ১০৫ টাকা।
এর সঙ্গে সার্ভিস চার্জ ও কর্মচারী বাবদ আরও ১১ টাকা ৭০ পয়সা যোগ করা হয়েছিল। ফলে মোট বিল দাঁড়ায় ১১৬ টাকা ৭০ পয়সা। পরে আরও কিছু ছোটখাটো চার্জ যুক্ত হয়ে চূড়ান্ত বিল হয় ১২৭ টাকা ৭০ পয়সা। বিলে উল্লেখ রয়েছে যে, এই অর্থ রেভিনিউ স্ট্যাম্প-সহ রসিদ দিয়ে পরিশোধ করা হয়েছিল।
আজকের দিনে যেখানে তাজ হোটেলের একটি ঘরের ভাড়া শুরু হয় প্রায় ৩৪ হাজার টাকা থেকে, সেখানে এক সময় এই হোটেলের থাকার খরচ ছিল মাত্র ১২৭ টাকা? এ দেখে অবশ্য চমকে গিয়েছেন প্রচুর নেট নাগরিক৷ তবে ১৯৯৬ সালে ১০০ টাকার মূল্যও কিন্তু ছিল অনেক বেশি৷
সেই সময়ে ১২৭ টাকা খরচ করাও ছিল বড় ব্যাপার। কারণ, ১৯৬৬ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৮৪ টাকা। অর্থাৎ, সে সময়েও মুম্বইয়ের এই তাজ মহল প্যালেস ছিল অত্যন্ত অভিজাত ও ব্যয়বহুল হোটেলগুলির মধ্যে অন্যতম।
এই পুরনো বিল ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, মুদ্রাস্ফীতি হিসেব করলে ১৯৬৬ সালের ১০০ টাকা আজকের দিনে প্রায় ৮ হাজার টাকার সমান। আবার আরেকজন জানতে চেয়েছেন, এত পুরনো বিল কোথা থেকে পাওয়া গেল। উত্তরে পোস্টকারী জানিয়েছেন, তাঁর এক বন্ধুর পরিবার বহু বছর ধরে বিলটি যত্ন করে সংরক্ষণ করে রেখেছিল।
(Feed Source: news18.com)
