WATCH VIRAL VIDEO: লাস্যময়ী চিয়ারলিডারকে দেখেই জিভ লকলক, অবদমিত কামনা মেটাতে ভরা মাঠেই চূড়ান্ত অশালীন ফ্যান

WATCH VIRAL VIDEO: লাস্যময়ী চিয়ারলিডারকে দেখেই জিভ লকলক, অবদমিত কামনা মেটাতে ভরা মাঠেই চূড়ান্ত অশালীন ফ্যান

 

IPL Cheerleaders 2026: সুন্দরী চিয়ারলিডারকে দেখেই জিভ লকলক, কামনা মেটাতে ভরা মাঠেই চূড়ান্ত অশালীন আচরণ ফ্যানের। ছুটে এল পুলিস। ভয়ংকর ঘটনা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গত শনিবারের ঘটনা। মুখোমুখি হয়েছিল আইপিএলের বিদায়ী দল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও প্লে-অফের লড়াইয়ে থাকা পঞ্জাব কিংস (LSG vs PBKS, IPL 2026)। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দুর্দান্ত সেঞ্চুরিতে লখনউকে হারিয়ে, প্রীতি জিন্টার (Preity Zinta) টিম শেষ চারের আশা জিইয়ে রাখে। আর এই ম্যাচেই এক অত্যন্ত বিব্রতকর ও প্রায় অপরাধমূলক ঘটনা ঘটে গেল। যা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।

ঠিক কী হয়েছিল?

বাউন্ডারি লাইনের ধারে লখনউয়ের হয়ে কাজ করা তিন সুন্দরী চিয়ারলিডার দাঁড়িয়ে ছিলেন। তাঁদের দেখে আর নিজেকে সামলাতে পারেননি একাধিক ফ্যান। বলতে গেলে এক লাস্যময়ী চিয়ারলিডারকে দেখেই জিভ লকলক করে। ফ্যানদেরই একজন অবদমিত কামনা মেটাতে ভরা মাঠেই চূড়ান্ত অশালীন আচরণ করলেন। সে একটি কাগজে নিজের ফোন নম্বর লিখে, সেটিকে মুড়িয়ে কাগজের বল বানান। তারপর তা চিয়ারলিডারের উদ্দেশ্যে ছুড়ে মারেন। এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত হয়ে যান সেই চিয়ারলিডার। তিনি পুলিসের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিস সঙ্গে সঙ্গে ছুটে এসে সেই ফ্যানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়। এক মহিলা পুলিস অফিসারই মূলত এই ঘটনায় এগিয়ে আসেন। তিনি ওই ফ্যানের সঙ্গে কথাও বলেন। ঘটনার ভিডিয়ো নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

কী হবে ওই অপরাধীর?

অনুপযুক্ত আচরণের দায়ে অপরাধীকে এখন মোটা অঙ্কের জরিমানা দিতে হবে এবং ভবিষ্যতে এই মাঠে লিগ ম্যাচগুলিতে উপস্থিত থাকার উপরও সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। এখন দেখার এই ভক্তের কী পরিণতি হয়! স্বল্পবসনা চিয়ারলিডাররা এমনিই ভক্তদের মনে ঝড় তোলেন, তবে এই কাণ্ড ঘটনাো কখনই মেনে নেওয়া যায় না।

(Feed Source: zeenews.com)