
Sunderban Turtle: একসময় সুন্দরবনের নদী-খাঁড়ি থেকে প্রায় হারিয়েই গিয়েছিল বিরল বাটাগুড় বাস্কা কচ্ছপ। বনদফতরের সংরক্ষণ প্রকল্পে ডিম থেকে জন্ম নেওয়া কচ্ছপের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫০।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সুন্দরবনের কচ্ছপ নামে পরিচিত বাটাগুড় বাস্কা। একসময় সুন্দরবনের বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া গেলেও, কালক্রমে এই বাটাগুড় বাস্কা নামের কচ্ছপটি হারিয়ে যেতে বসেছিল। তবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে এই বাটাগুর বাস্কাকে ফিরেয়ে আনার উদ্যোগ নেওয়া হয় কয়েক বছর ধরে। সেই লক্ষ্যেই কাজ চলছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
একসময় এমন হয়েছিল সুন্দরবনেরনদী, খাঁড়ি কোথাও হদিশ মিলছিল না এই কচ্ছপের। সেই অবস্থার পরিবর্তন করতে কয়েকটি ডিম নিয়েই সংরক্ষণের ব্যবস্থা করেছিল বনদফতর। সেই ডিম ফুটে বের হওয়া ছানা থেকে বাড়তে বাড়তে, তা আজ গিয়ে দাঁড়িয়েছিল ৪৫০ এ।
এই কচ্ছপগুলি সুন্দরবনের পরিবেশে সঠিক ভাবে মানিয়ে নিতে পারছে কি না, সেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে কচ্ছপগুলি সুন্দরবনের প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। অদূর ভবিষ্যতে সুন্দরবনের সর্বত্রই আবার দেখা মিলবে তাদের।
ফলে বাটাগুর বাস্কা সুন্দরবনের নিজস্ব কচ্ছপ যে তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে তা আর বলার অপেক্ষা রাখেনা। একসময় এরাই রাজত্ব করে বেড়াবে সুন্দরবনের জলে জঙ্গলে। এমনই আশা করছেন সকলে। আর বেশ কয়েকটা বছরের অপেক্ষা তার পর আবার আগের মতই সুন্দরবনে নির্ভয়ে বিচরণ করবে এই কচ্ছপ। ছবি ও তথ্য: নবাব মল্লিক
এই সংখ্যাকে বাড়ানোর কাজ চলছিল। সুন্দরবন থেকে শুরু করে মায়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত বিচরণ করত এই কচ্ছপ। এটি মিঠা ও নোনা দুই ধরনের জলেতেই বাস করতে পারে। এই ক্ষমতা অন্য কোনো কচ্ছপের নেই।
(Feed Source: news18.com)
