CBSE Portal Glitches: CBSE-র প্রযুক্তিগত সমস্যা মোকাবিলায় সাহায্য করবেন IIT বিশেষজ্ঞরা, নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

CBSE Portal Glitches: CBSE-র প্রযুক্তিগত সমস্যা মোকাবিলায় সাহায্য করবেন IIT বিশেষজ্ঞরা, নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

CBSE Portal Glitches: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দলকে সিবিএসই-কে একটি “ত্রুটিমুক্ত পুনঃমূল্যায়ন প্রক্রিয়া” নিশ্চিত করতে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। রবিবার তিনি এই মর্মে নির্দেশ দেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পুনরায় জানিয়েছেন যে শিক্ষার্থীদের স্বার্থই সর্বাগ্রে থাকবে (AI Image)

নয়াদিল্লি: সিবিএসই-কে প্রযুক্তিগত সমস্যা মোকাবিলায় সাহায্য করার জন্য আইআইটি বিশেষজ্ঞদের নিযুক্ত করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। এই বছরের পরীক্ষা-পরবর্তী পুনঃমূল্যায়ন পরিষেবা ঘোষণার পর থেকে রিপোর্ট করা সমস্ত প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখবে আইআইটি-র বিশেষজ্ঞ দল।

প্রসঙ্গত সিবিএসই-র ফলাফল-পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের আনা সাম্প্রতিক অভিযোগ এবং উদ্বেগের পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-কে (সিবিএসই) একটি ত্রুটিমুক্ত পুনঃমূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করার ক্ষেত্রে সাহায্যের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসই-র পরীক্ষা-পরবর্তী পরিষেবা পোর্টালে প্রযুক্তিগত সমস্যার রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআইটি মাদ্রাজ থেকে আসা বিশেষজ্ঞ দলটি সিস্টেম এবং প্রযুক্তিগত কাজের উপর নির্দিষ্ট প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং বিশেষভাবে পোর্টালের স্থিতিশীলতা ও সার্ভারের কর্মক্ষমতা পরীক্ষা করবে। দলটি সামগ্রিক আইটি পরিকাঠামোর দৃঢ়তাও খতিয়ে দেখবে। এবং লগ ইন অথেন্টিকেশন, ব্যবহারকারীর অ্যাক্সেস সিস্টেম, পেমেন্ট গেটওয়েগুলো নির্ভুল ও যথাযথ আছে কিনা তা নিশ্চিত করতে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পুনরায় জানিয়েছেন যে শিক্ষার্থীদের স্বার্থই সর্বাগ্রে থাকবে। একটি স্বচ্ছ, দক্ষ ও শিক্ষার্থীবান্ধব ব্যবস্থা নিশ্চিত করতে সিবিএসই-কে অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত চলতি বছর গত ১৩ মে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করার পর, বোর্ডের নম্বর প্রদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেকেই দাবি করেন যে অপ্রত্যাশিতভাবে তাদের নম্বর কম দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা বোর্ডের ব্যবহৃত অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতি ও খাতা দেখার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

(Feed Source: news18.com)