)
Sikkim Heavy Rain: এর মধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। লাল সঙ্কেত জারি হয়েছে সিকিমে। যার জেরে জনমানসের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। জানা গিয়েছে, নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা নিরাপদ এলাকায় পালাতে শুরু করেছেন।
কায়েস আনসারি: এখনও বর্ষাই এল না, সবে আকাশে প্রাক্-বর্যার মেঘের ছায়া পড়েছে, এর মধ্যেই ঘোর দুর্যোগ নেমে এল সিকিমে (Sikkim heavy rain)! টানা বৃষ্টি হচ্ছে সেখানে। প্রবল বৃষ্টির (rainfall in North Sikkim) জেরে উত্তর সিকিম (North Sikkim) বড় বিপর্যয়ের কবলে। জলের তোড়ে (rise in water level) সেখানে মঙ্গন-চুংথাং রোড ভেঙে গিয়েছে (Mangan-Chungthang road cut off)। তিস্তার জল (Teesta River)-ই ডেকে এনেছে এই বিপর্যয়।
লাল সতর্কতা
তিস্তার জল বেড়েছে পেডং, জংগু ইত্যাদি এলাকায়। জল প্রায় বিপদসীমার কাছে। সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে। মেয়ং খোলায় জল বেড়ে যাওয়ায় মঙ্গন-চুংথাং সড়ক বিচ্ছিন্ন। উভয় দিকের সমস্ত যানবাহনকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের। কিন্তু কতজন পর্যটক ঝড়বৃষ্টিতে আটকে পড়েছেন, সেটা এখনও জানা সম্ভব হয়নি। এর মধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। লাল সতর্কতা জারি করা হয়েছে সিকিমে। যার জেরে কালিম্পংয়ের তিস্তা বাজারে জনমানসের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। জানা গিয়েছে, নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা নিরাপদ এলাকায় পালাতে শুরু করেছে।
প্রবল বর্ষণ
প্রবল বর্ষণের জেরে বিভিন্ন খোলার জলস্তর বেড়ে চলায় ফিডং গ্রামের কাছে লোয়ার জংগু রোড বন্ধ হয়ে গিয়েছে। যাত্রীদের আপাতত ওই রাস্তা দিয়ে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য দিকে বৃষ্টি অব্যাহত থাকায় হড়পা বান ও ভূমিধসের আশঙ্কাও বেড়েছে। পাহাড়ের উঁচু এলাকায় ভারী বৃষ্টি চলতে থাকায় গ্যাংটকের কাছে তিস্তার জল বাড়ছে।
চেকপোস্টে নির্দেশ
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন এবং এসপি এলবি ছেত্রী। পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। তাঁরা জানিয়েছেন, রাস্তাটি যাতায়াতের জন্য নিরাপদ নয়। তাই, চুংথাং এবং মঙ্গন– দুই দিক থেকেই যানবাহন বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চেকপোস্টগুলিকে। জলস্তর নেমে গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
(Feed Source: zeenews.com)
