India Rail: চলন্ত ফাইভ স্টার হোটেল, নতুন আঙ্গিকে আসছে ভারতীয় রেলের ‘গোল্ডেন চ্যারিয়ট’, দেখে নিন এর রুট-সুবিধে

India Rail: চলন্ত ফাইভ স্টার হোটেল, নতুন আঙ্গিকে আসছে ভারতীয় রেলের ‘গোল্ডেন চ্যারিয়ট’, দেখে নিন এর রুট-সুবিধে

 

India Rail: প্রতিটি কেবিনে থাকবে স্মার্ট টিভি ও ওয়াইফাই। কোনও বিঘ্ন ছাড়াই যাত্রীরা যাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় রেলের গৌরব ‘গোল্ডেন চ্যারিয়ট’। বিলাসবহুল এই ট্রেনকে এবার ঢেলে সাজানো হচ্ছে ২০২৬-২০২৭ ট্যুরিস্ট সিজনের জন্য। দেশের ঐতিহ্য, সংস্কৃতির প্রতিনিধিত্ব করে গোল্ডেন চ্যারিয়ট। এবার এই ট্রেনে যুক্ত হচ্ছে আরও চার্ম ও মর্ডান লাক্সারি। আইআরসিটিসি সূত্রে খবর, গোল্ডেন চ্যারিয়টের প্রতিটি কেবিনকে করা হচ্ছে আরও আকর্ষনীয় ও আধুনিক। প্রতিটি কেবিনের ডেকরেশন বদল করা হচ্ছে, বদল হচ্ছে বাথরুম, শোয়ার জায়গার।

প্রতিটি কেবিনে থাকবে স্মার্ট টিভি ও ওয়াইফাই। কোনও বিঘ্ন ছাড়াই যাত্রীরা যাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন। নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি, ফায়ার অ্যালার্ম ও প্রশিক্ষিত স্টাফ।

কী রয়েছে এই ট্রেনে

মোট ৮০ জন যাত্রীর জন্য রয়েছে ৪০টি কেবিন।

এর মধ্যে রয়েছে ১৩টি ডাবল বেডের কেবিন, ২৬টি টুইন বেডের কেবিন এবং একটি বেশিষ কেবিন সারীরিকভাবে চ্যালেঞ্জ ব্যক্তিদের জন্য।

ট্রেনে থাকছে ২টি ডাইনিং রেস্টুরেন্ট।

একটি লাউঞ্জ বার।

ট্রেনে থাকেছে আরোগ্য স্পা অ্যান্ড ফিটনেস সেন্টার।

কেন রুটে চলবে এই ট্রেন

বেঙ্গালুরু – বান্দীপুর – মহীশূর (মহিসুর) – হালেবিডু – চিকমাগালুর – হাম্পি – গোয়া – বেঙ্গালুরু রুটে চলবে প্রাইড অব কর্ণাটক(৫ রাত/৬ দিন)

বেঙ্গালুরু – মহীশূর – কাঞ্চিপুরাম – মহাবলীপুরম – তাঞ্জাভুর – চেট্টিনাদ – কোচি – চের্থালা – বেঙ্গালুরু রুটে চলবে জুয়েলস অব সাউথ(৫ রাত/৬ দিন)

বেঙ্গালুরু – বান্দীপুর – মহীশূর – হাম্পি – বেঙ্গালুরু-রুটে চলবে গিলম্পসেস অব কর্ণাটক(৩ রাত/৪ দিন)

কেন দিন চলবে

২৪ অক্টোবর ২০২৬ – প্রাইড অফ কর্ণাটক

৩১ অক্টোবর ২০২৬ – গ্লিম্পসেস অফ কর্ণাটক

১৯ ডিসেম্বর ২০২৬ – গ্লিম্পসেস অফ কর্ণাটক

২৬ ডিসেম্বর ২০২৬ – প্রাইড অফ কর্ণাটক

২ জানুয়ারি ২০২৭ – প্রাইড অফ কর্ণাটক

৩০ জানুয়ারি ২০২৭ – প্রাইড অফ কর্ণাটক

৬ ফেব্রুয়ারি ২০২৭ – গ্লিম্পসেস অফ কর্ণাটক

২০ ফেব্রুয়ারি ২০২৭ – জুয়েলস অফ সাউথ

২৭ ফেব্রুয়ারি ২০২৭ – প্রাইড অফ কর্ণাটক

১৩ মার্চ ২০২৭ – প্রাইড অফ কর্ণাটক

ট্রেনের এই প্যাকেজটির ভেতরেই সব খরচ ধরা আছে (অল-ইনক্লুসিভ)। এর মধ্যে রয়েছে ট্রেনের ভেতরের সব খাবার-দাবার, নির্দিষ্ট কিছু পানীয়, শীতাতপ নিয়ন্ত্রিত (AC) গাড়িতে করে গাইডসহ দর্শনীয় স্থান ঘুরে দেখা, মিউজিয়াম ও মন্দিরের প্রবেশ মূল্য এবং ট্রেনের বাইরে নির্দিষ্ট কিছু জায়গার খাবারের খরচ।

(Feed Source: zeenews.com)