রতন সাহা ইন, পিয়া আউট? EIMPA র অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত অজন্তা-গ্লোব সিনেমা হলের মালিক

রতন সাহা ইন, পিয়া আউট? EIMPA র অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত অজন্তা-গ্লোব সিনেমা হলের মালিক

সরকার বদলের পর থেকে টলিউডের বিভিন্ন অ্যাসোসিয়েশনে বদল ঘটেছে৷ একদিকে যেমন ফেডারেশনে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে উঠে এসেছে একের পর অভিযোগ, তেমনই EIMPA-সভাপতি পিয়া সেনগুপ্তকে সরানোর দাবি উঠেছে৷

রতন সাহা ইন, পিয়া আউট?

কলকাতা: EIMPA র অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হলেন রতন সাহা। তিনি SSR মিডিয়ার মালিক। দীর্ঘদিনের ফিল্মের ব্যবসার সঙ্গে জড়িত তিনি ও তাঁর পরিবার৷ রতন সাহা ও তাঁর পুত্র শতদীপ সাহা অজন্তা ও গ্লোব সিনেমা হলের মালিক৷ ইম্পার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে তাঁকে আপাতত সভাপতি করা হল। যদিও তিনি অন্তর্বর্তী সময়ে থাকবেন৷