ত্বিষা শর্মার মৃত্যু মামলা নিয়ে এবার নিরপেক্ষভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সোমবার, এই মামলার শুনানিতে এমনই নির্দেশ দেয় আদালত।
এই মামলার শুনানি চলাকালীন সলিসিটার জেনারেল তুষার মেহতা যিনি মধ্যপ্রদেশ সরকারের হয়ে সওয়াল করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ত্বিষার শাশুড়ি যিনি এই মামলায় অন্যতম অভিযুক্তও। তিনি ত্বিষাকে মৃত্যুর পরেও জনসম্মখে বদনাম করার চেষ্টা করেন।
কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

দুই পক্ষকে শোনার পর বিচারপতি এসজি মেহতার গলায় আবেগপ্রবণ সুর শোনা যায়। এই প্রসঙ্গে বিচারপতি ত্বিষার বাবা-মায়ের উদ্দেশে বলেন, “মৃত মেয়ের থেকে ডিভোর্সী মেয়ে অনেক শ্রেয়।” তিনি আরও জানান, মামলাটি (CBI)-এর হাতে তুলে দেওয়া হবে কি না, সেই বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান বিচারপতি বলেন, মামলাটিকে ঘিরে যে ধরনের “ন্যারেটিভ” তৈরি করা হচ্ছে, তা নিয়ে আদালত উদ্বিগ্ন। বিশেষ করে মৃত তরুণীর শাশুড়ি প্রাক্তন জেলা বিচারক হওয়ায় তদন্তে বিচারব্যবস্থা বা স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে—এমন অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করে আদালত।
ত্বিষা শর্মার মৃত্যু ঘিরে বিতর্ক
গত ১২ মে ত্বিষার মৃত্যুর পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। মৃতার পরিবারের অভিযোগ, তাঁকে পণের জন্য নির্যাতন করা হচ্ছিল। পাশাপাশি তদন্তে গাফিলতি, FIR দায়েরে দেরি এবং প্রমাণ নষ্ট করার চেষ্টার অভিযোগও তোলা হয়।
শুনানির বড় অংশজুড়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর এবং দুই পক্ষের প্রকাশ্য মন্তব্য নিয়ে আলোচনা হয়। প্রধান বিচারপতি সাংবাদিকদের অনুরোধ করেন, সম্ভাব্য সাক্ষীদের মন্তব্য সম্প্রচার না করতে, কারণ তা তদন্তে পক্ষপাত বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দ্বিতীয়বার ময়নাতদন্তের পর পরিবারের হাতে ত্বিষার দেহ তুলে দেওয়া হয়। এরপর ভোপালের একটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন ভাই হর্ষিত শর্মা। প্রথম ময়নাতদন্তে অসঙ্গতির অভিযোগ তুলে পরিবার দ্বিতীয়বার পোস্টমর্টেমের দাবি জানিয়েছিল।
(Feed Source: news18.com)