JEET STRONGLY SUPPORTS BJP IN BENGAL: ‘মোদীর গ্যারান্টি’তেই জিতের অটুট আস্থা, বাংলার অস্মিতার আগুনে তৃণমূলকে ছারখার করলেন ‘বাদশা দ্য ডন’

JEET STRONGLY SUPPORTS BJP IN BENGAL: ‘মোদীর গ্যারান্টি’তেই জিতের অটুট আস্থা, বাংলার অস্মিতার আগুনে তৃণমূলকে ছারখার করলেন ‘বাদশা দ্য ডন’

JEET SUPPORTS BJP IN BENGAL: তিনি মনে প্রাণে চেয়েছিলেন বাংলার এই পালাবদল। বিজেপি-কে গৈরিক অভিনন্দন জানিয়েই জিতের পোস্ট। বলছেন, মোদীর ভরসাতেই বাংলায় ফিরবে সোনার দিন।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মেগাস্টার প্রসেনজিৎ (চট্টোপাধ্যায়) পরবর্তী মাস এন্টারটেইনার বাংলা সিনেমায় ছিল তাঁরই রাজপাট। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। অ্যাকশন-রোম্যান্টিক-কমেডির মিশেলে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন জিতেন্দ্র মদনানি ওরফে জিৎ (JEET)। দীপক অধিকারীর (দেব) এন্ট্রির পর বাংলার দর্শক দেব বনাম জিতের (DEV vs JEET) দ্বৈরথও চুটিয়ে উপভোগ করেছেন এক সময়ে। বাংলার দুই সুপারস্টারের (কারোর কারোর মতে মেগাস্টারও বটে তাঁরা) তৈরি হয়েছে এক বিশাল ফ্যানবেস। এ যেন ফুটবলের লিয়োনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো ‘রোনাল্ডোর গ্রেটেস্ট রাইভালরি’ (Messi vs Ronaldo, The Greatest Rivalry in Football History)। তবে জ্ঞাত বা অজ্ঞাত কারণে বেশ বহু বছরই নিজেকে যেন একটু গুটিয়েই নিয়েছিলেন জিৎ! আপন করেছিলেন এক জানা বা অজানা ‘অজ্ঞাতবাস’!

ঘাটালের প্রাক্তন বিধায়ক দেব যেখানে ছিলেন সদ্য ক্ষমতাচ্যুত রাজ্যের শাসকদল তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ, সেখানে জিৎ কখনই প্রকাশ্যে তাঁর রাজনৈতিক পছন্দ- অপছন্দ নিয়ে কথা বলেলনি। তবে রাজ্যে ঐতিহাসিক পালাবদলের পরেই জিতের রাজনৈতিক সক্রিয়তা প্রকট হয়ে উঠেছে। বাংলার তখতে আসার পরেই ভারতীয় জনতা পার্টিকে জিত্‍ গৈরিক শুভেচ্ছা জানিয়ে গত ৪ মে লিখেছিলেন, ‘বাংলায় ইতিহাস রচিত হচ্ছে। ঐতিহাসিক জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন। এই বিজয় যেন অগ্রগতি ও উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করে।’ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও ছিলেন জিত্‍। আর এবার তিনি বুঝিয়েই দিলেন যে, মনে প্রাণে চেয়েছিলেন বাংলায় এই পরিবর্তন। বাংলায় বিগত ১৫ বছরের ঘাসফুল ছিঁড়ে পদ্ম ফোটায় আজ রীতিমতো উচ্ছ্বসিত জিত্‍।

রবিবার (১০ মে) দুপুরে জিত্‍ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েই দিলেন যে, তাঁর হৃদয়েও পদ্ম প্রস্ফুটিত হয়েছে। অভিনেতা, প্রযোজক, টিভি হোস্ট, লেখক যা লিখেছেন, তাই হুবহু তুলে ধরা হল এখানে। জিত্‍  লিখেছেন- ‘এই জিত্‍, এই বিজয়, ভারতীয় জনতা পার্টির জন্য এক অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে। এটা শুধু একটি রাজনৈতিক জয় নয়, মানুষের প্রতি এক বড় অঙ্গীকার। পশ্চিমবঙ্গ এমন একটি ভূমি, যা সম্পদ, প্রতিভা, সংস্কৃতি এবং অসংখ্য মানুষের অবদানে সমৃদ্ধ। এই মাটির মানুষ তাঁদের মেধা, পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশকে বহু কিছু দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে এই বাংলার গৌরব, অস্মিতা, সংস্কৃতি এবং শিক্ষার ঐতিহ্যকে যেভাবে মানুষের চোখে, দেশের চোখে এবং বিশ্বের চোখে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তা সত্যিই বেদনাদায়ক। আজ আমি আশা করি, ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার জন্য এক নতুন সকাল, এক নতুন আলোর দিশা নিয়ে আসবে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন — “মোদির গ্যারান্টি” — সেই কথার ওপর আজ কোটি কোটি মানুষের আশা ও বিশ্বাস দাঁড়িয়ে আছে। আমি আশা করি, ভারতের এই গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গ, আমাদের প্রিয় বাংলা, আবারও “সোনার বাংলা” হয়ে উঠবে এবং তার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করবে। এটাই আমার আশা। জয় হিন্দ’!

বাদশা দ্য ডন’ এবার কি সক্রিয় রাজনীতিতে আসবেন নাকি ইন্ডাস্ট্রিতে নয়া ইনিংস শুরু করবেন? উত্তর দেবে সময়…

(Feed Source: zeenews.com)