ভিক্যাট ২০২১ সালের ৯ই ডিসেম্বর রাজস্থানের বারওয়ারার সিক্স সেন্সেস ফোর্টে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রথমবার জনসমক্ষে এলেন ক্যাটরিনা
মুম্বই: ছেলে বিহানকে নিয়ে প্রথমবার জনসমক্ষে এলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ৷ বিমানবন্দরে পুত্রকে নিয়ে নামতে দেখা যায় তাঁদের। ছেলেকে জাপটে ছিলেন অভিনেত্রী। তবে পাপারাজ্জিদের তিনি অনুরোধ করেন, ছেলের ছবি না তোলার জন্য। আলোকচিত্রীদের সঙ্গে ছেলের আলাপ করিয়ে দেন তারকা দম্পতি। এর আগেও ছেলে হওয়ার পর এই প্রথম একসঙ্গে আনুষ্ঠানিকভাবে ধরা দিলেন তারকাদম্পতি৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
মা হওয়ার পর অভিনেত্রীর গ্লো যেন ঠিকরে বেরচ্ছে৷ দিন কয়েক আগে ওভারসাইজড কালো কোটের সঙ্গে কালো প্যান্ট পরে নজর কেড়েছিলেন ক্যাটরিনা৷ ভিকিও কালো টি-শার্ট ও ট্রাউজার্স সঙ্গে একটি ব্রাউন সোয়েড জ্যাকেট এবং একটি ক্যাপ পরেছিলেন, যা ছিল বেশ ক্যাজুয়াল। মা হওয়ার পর থেকে ক্যাটরিনা এর আগে জনসমক্ষে আসেননি, সন্তান প্রসবের পর সেদিনই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি। তারকা দম্পতি একটি আবেগঘন বিবৃতির মাধ্যমে ছেলে হওয়ার সুখবর জানান৷ ২০২৫ সালের ৭ই নভেম্বর তাঁদের প্রথম সন্তান, বিহান কৌশল তাদের ঘর আলো করে আসে।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মেরি ক্রিসমাস’ (২০২৪) ছবিতে, যা ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পায় এবং এটিই ছিল পর্দায় তার সর্বশেষ উপস্থিতি। এরপর তিনি আর কোনও নতুন ছবির ঘোষণা দেননি এবং প্রচারের আলো থেকে অনেকটাই দূরে থেকেছেন, বিশেষ করে তার গর্ভাবস্থায় এবং পুত্রসন্তানকে স্বাগত জানানোর পর। অন্যদিকে, ভিকি কৌশলকে শেষবার দেখা গিয়েছিল ২০২৫ সালের ঐতিহাসিক অ্যাকশন ছবি ‘ছাভা’-তে, যা সেই বছরের অন্যতম বড় হিট ছবি হয়। তিনি বর্তমানে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এবং রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে কাজ করছেন।
(Feed Source: news18.com)