Droupadi Murmu: মঙ্গলবার সিকিমের উদ্দেশ্যে রওনা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২ দিনের সফরে সিকিমে যাচ্ছেন রাষ্ট্রপতি৷ একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর৷
একগুচ্ছ কর্মসূচি নিয়ে সিকিমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! ২ দিনের সফরে সাজো সাজো রব পাহাড়ি রাজ্যে
নয়াদিল্লি: বাগডোগরা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে করে সিকিমের উদ্দেশ্যে রওনা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, আজ মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে দুই দিনের জন্য সিকিম সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন দিল্লির পালাম এয়ারপোর্ট থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে সিকিমের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
সেখান থেকে সড়কপথে ইনচে গুম্বা মোনাস্ট্রিতে (এটি প্রাচীন বৌদ্ধ মঠ) যাবেন রাষ্ট্রপতি। জানা গিয়েছে, কর্মসূচি শেষে নামগোয়াল ইনস্টিটিউট অফ তিব্বতলজি পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।
এরপর সিকিমের রাজ্যপালের কর্মসূচিতে যোগ দিয়ে রাত্রি বাস করবেন তিনি। আগামীকাল বুধবার বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদানের পর প্রধান অতিথি হিসেবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পুলিশ কালার টু সিকিম পুলিশে অংশ নেবেন তিনি। এরপর পুনরায় দিল্লি ফিরে যাবেন তিনি।
প্রসঙ্গত, গতকাল ২৫ মে দেশের রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানে ২০২৬ সালের পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে৷ বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মান উঠল টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে৷ এ বছর বিনোদন জগতের যারা স্বীকৃতি পেয়েছে তাদের মধ্যে ছিলেন টলিউডের বুম্বা দা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ তাঁর এই প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা বাংলার অনুরাগীরা। এছাড়াও হিন্দি সিনেমার ‘হিম্যান’ খ্যাত প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হল৷
(Feed Source: news18.com)