
ঋতব্রত বলেন, “সদর্থক ভাবে দেখছি । খুব পজিটিভলি দেখছি । এই যোগদান অত্যন্ত জরুরি । কারণ, সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক বৈঠক ডেকেছে । আমরা সবাই মানুষের ভোটে নিরবেচিত । মানুষের কাছে দায়বদ্ধ । সরকারকে মাইনাস করে কোনও কাজ সম্ভব নয় । সরকারও যে এই উদ্যোগ নিয়েছে এটা ভাল ।”
উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তাঁর এলাকার সরকারি হাসপাতালের শরৎচন্দ্র গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে একটা বৈঠক আছে । আর সেখানে তিনি যাবেন বলেই জানালেন । তিনি বলেন, “আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল, উনি বলেছিলেন এই মিটিংগুলোতে আসার জন্য । আমি যেমন আগামিকালই একটা মিটিংয়ে যাব । কোনও প্রশাসনিক মিটিং নয় । আমার কেন্দ্রে শরৎচন্দ্র গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে একটা সরকারি মিটিং রয়েছে । আমি যাব সেই মিটিংয়ে যোগ দিতে ।”
এরপর তাঁর কথায় উঠে আসে কবির সুমনের একটি গানের কথা । এ ছাড়াও তিনি জানান, বিরোধীর কথা বলতে পারা গণতন্ত্রের জন্য জরুরি । একই সঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের বিরোধীদের না ডাকার বিষয় নিয়েও কথা বলেন তিনি । উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “কবির সুমনের একটা বিখ্যাত গান আছে,
‘বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও । তোমার ভুলের ফর্দ দিক’ । বিরোধীর কথা বলতে পারা গণতন্ত্রের জন্য খুব জরুরি । দুর্ভাগ্যজনক ভাবে একটা ধারাবাহিকতা ছিল, যেখানে বিরোধীরা ডাক পেতেন না । এটা স্বাস্থ্যকর নয় ।”
(Feed Source: abplive.com)
