CM change in Karnataka: কর্নাটকে বড় রদবদলের জল্পনা! ইস্তফা দিতে পারেন সিদ্ধারামাইয়া, মিলতে পারে রাজ্যসভা আসন

CM change in Karnataka: কর্নাটকে বড় রদবদলের জল্পনা! ইস্তফা দিতে পারেন সিদ্ধারামাইয়া, মিলতে পারে রাজ্যসভা আসন

CM change in Karnataka: কর্ণাটকে নেতৃত্ব বদলের জল্পনা তুঙ্গে, সূত্রের খবর আগামী ২৮ মে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন সিদ্ধারামাইয়া। তাঁর জায়গায় ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে।

কর্ণাটকে মুখ বদলের জল্পনা

কর্ণাটক: কর্ণাটকের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, আগামী ২৮ মে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তাঁর জায়গায় কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।