কেরালার একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি৷ কোচিন মিনারেলস এবং রুটাইল লিমিটেড সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত মামলায় তল্লাশি চালাল ইডি৷ তল্লাশি চালান হল কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ভাড়া বাড়িতে৷
ED Raid: কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে ইডি হানা! মেয়ের সংস্থার বিরুদ্ধে তদন্তেই সাতসকালে অভিযান, Image- PTI
তিরুবনন্তপুরম: কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ভাড়া বাড়িতে ইডি হানা৷ বুধবার, কেরালার একাধিক জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ কোচিন মিনারেলস এবং রুটাইল লিমিটেড সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করেই রাজনৈতিকভাবে বেশ কিছু সংবেদনশীল জায়গায় অভিযান চালায় ইডি৷ মূলত বিজয়নের কন্যা বীণা থাইক্কান্ডিয়িল-র সংস্থা এক্সালোজিক সলিউশনস. প্রাইভেট লিমিটেড (Exalogic Solutions Pvt. Ltd.)-এর আর্থিক লেনদেনকে কেন্দ্র করেই এই মামলা৷ যার প্রেক্ষিতেই তদন্ত চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
সূত্রের খবর, ইডি তিরুবনন্তপুরমে বিজয়নের নতুন ভাড়া বাড়িতেও তল্লাশি চালায়৷ এই বাড়িতে সম্প্রতি এই বাড়িতেই থাকতে শুরু করেছিলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ এই বাড়িতেই থাকেন বিজয়নের কন্যা বীনা থাইক্কান্ডিয়িলও। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর মালিকানাধীন আইটি সংস্থা এক্সালজিক সলিউশনস।
কেরল হাইকোর্ট সিএমআরএল মামলায় ইডির তদন্ত খারিজ করতে অস্বীকার করার একদিন পরেই এই অভিযান চালানো হল। বিচারপতি টিআর রবি সিএমআরএল এবং সংস্থার চার শীর্ষ আধিকারিকের দায়ের করা একগুচ্ছ আবেদন খারিজ করে দেন। ওই আবেদনে ইডির নথিভুক্ত এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট((ECIR)-কে চ্যালেঞ্জ করা হয়েছিল।
যদিও মামলায় সরাসরি পিনারাই বিজয়নের নাম নেই, তবে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে এই ইস্যু কেরলের অন্যতম বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছিল। অভিযোগ ওঠে, সিএমআরএল এক্সালজিক সলিউশনসকে কোনও পরিষেবা ছাড়াই অর্থ প্রদান করেছিল। বিরোধী দলগুলি বারবার অভিযোগ তোলে যে, সন্দেহজনক আর্থিক লেনদেনের মাধ্যমে বিজয়নের পরিবার সুবিধা পেয়েছে। ফলে বিষয়টি রাজ্য রাজনীতিতে বড় সংঘর্ষের কারণ হয়ে ওঠে এবং তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম প্রধান অস্ত্র ছিল এই অভিযোগ।
(Feed Source: news18.com)