জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল

জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল

 

নয়াদিল্লি: জংলি সাপ হাতে নিয়ে রুদ্ধশ্বাস খেলা। ছোবল খেয়েও হাসি ধরে রাখলেন মুখে। চারপাশের সকলে আঁতকে উঠলেও, সরীসৃপদের নিয়ে মজে রইলেন নিয়ে। কোনও সাধারণ মানুষ নন, আমেরিকার স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র এমন কাণ্ড ঘটালেন। সেই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Robert F. Kennedy Junior)

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভ্রাতুষ্পুত্র রবার্ট। যে ভিডিও সামনে এসেছে, তাতে টাই-সহ ফর্মাল পোশাকই পরেছিলেন তিনি। সেই অবস্থাতেই খালি হাতে দু’টি জংলি সাপ নিয়ে খেলা করতে দেখা যায় তাঁকে। সাপ হাতে ছোবল বসানোর পরও নির্বিকার ছিলেন তিনি। বরং তাঁর স্ত্রীই মূর্ছা যেতে বসেন। (Viral Video)

একটি বাড়ির খোলা জায়গায় এই কাণ্ড ঘটান ৭২ বছর বয়সি রবার্ট। বসার জায়গার একদিকে দু’টি কালো রংয়ের সাপ একেবারে কিলবিল করছিল। ছুটি গিয়ে সাপ দু’টিকে নিজের হাতে জড়িয়ে নেওয়ার চেষ্টা করেন রবার্ট। বার বার ফস্কে গেলেও একটা সময় পর সাপ দু’টির লেজ তাঁর হাতে চলে আসে। সাপ দু’টিকে ঝুলিয়ে সকলকে দেখাতে থাকেন তিনি। 

ওই অবস্থায় চিৎকার করতে থাকেন রবার্টের স্ত্রী শেরিল হাইন্স। চিৎকার করতে থাকেন, “হানি…হানি…কেন?” সেই সময়ই শরীর পেঁচিয়ে রবার্টের হাতে পর পর ছোবল বসায় সাপ দু’টি। তাতেও হাসতে হাসতে সাপ দু’টিকে দোলাতে থাকেন তিনি। তাঁর স্ত্রী চিৎকার করতে থাকেন, “প্লিজ ববি, প্লিজ…।”

বরাবরই বন্য পশু, সরীসৃপদের প্রতি আগ্রহ রবার্টের। একসময় বাজপাখি পালন করতেন তিনি। সেন্ট্রাল পার্কে ভালুকের দেহ ফেলার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। শোনা যায়, একটি মৃত তিমির মাথা কেটে নিয়েছিলেন রবার্ট। তিমির সেই কাটা মাথাটিকে গাড়িতে বেঁধে দীর্ঘ পথ পাড়ি দেন।

এবার যে কালো রংয়ের দু’টি সাপ নিয়ে খেলতে দেখা যায় তাঁকে, সেগুলি নর্থ আমেরিকান রেসার স্নেক।  ফ্লোরিডা মিউজিয়াং অফ ন্যাচরাল হিস্ট্রির তথ্য বলছে রেসার স্নেক বিষধর নয়। তাদের ছোবলে তেমন ক্ষতি হয় না মানুষের। ঘাঁটালে তবেই ছোবল মারে।

(Feed Source: abplive.com)