Vaibhav Sooryavanshi: শতরান হাতছাড়া করে বৈভব যখন হতাশ হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরছিলেন, তখন মাঠের ভেতরে অভিষেক শর্মাসহ হায়দরাবাদের ক্রিকেটাররা দাঁড়িয়ে তাঁর এই ঐতিহাসিক প্রতিভাকে হাততালি দিয়ে অভিবাদন জানান।
বৈভব সূর্যবংশী
আইপিএল ২০২৬-এর হাইভোল্টেজ এলিমিনেটর ম্যাচে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালান রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র ৮ ওভারে ১২৫ রান যোগ করেন তিনি। একাই ২৯ বলে ৯৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে হায়দরাবাদের বোলারদের ছারখার করে দেন এই বিস্ময় বালক।
বৈভবের এই মারকুটে ব্যাটিংয়ের সামনে মাঠে উপস্থিত হায়দরাবাদের সমর্থকসহ ফ্র্যাঞ্চাইজি মালকিন কাব্য মারানও সম্পূর্ণ স্তব্ধ হয়ে যান। প্রথম ওভারেই ছক্কা মেরে শুরু করা বৈভব মাত্র ১৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। এরপর ২৮ বলে ৯৭ রানে পৌঁছে গেলেও, ২৯তম বলে প্রফুল্ল হিঙ্গের শিকার হয়ে মাত্র ৩ রানের জন্য তাঁর শতরান হাতছাড়া হয়। ফলে ক্রিস গেইলের দ্রুততম শতরানের রেকর্ড ভাঙা থেকে বঞ্চিত হয়ে হতাশ মনে মাঠ ছাড়েন তিনি।
শতরান হাতছাড়া করে বৈভব যখন হতাশ হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরছিলেন, তখন মাঠের ভেতরে অভিষেক শর্মাসহ হায়দরাবাদের ক্রিকেটাররা দাঁড়িয়ে তাঁর এই ঐতিহাসিক প্রতিভাকে হাততালি দিয়ে অভিবাদন জানান। স্টেডিয়ামেও সকলেও দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। তবে গ্যালারিতে বসা কাব্য মারনের আচরণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আসলে কাব্য মারান নিজের আসনে বসে মুখ ভার করে অত্যন্ত অনিচ্ছার সঙ্গে হাততালি দিচ্ছিলেন। নেটিজেনদের মতে, দলের ঊর্ধ্বে উঠে কাব্য মারানের উচিত ছিল নিজে দাঁড়িয়ে এই ১৫ বছরের কিশোরের অতিমানবীয় ইনিংসকে সম্মান জানানো। সোশ্যাল মিডিয়ায় কাব্য মারনের এই ভিডিওটি এখন তুমুল ভাইরাল। যেখানে সিট বসেই অনিচ্ছা সত্ত্বেও কোনওরকমে হাততালি দিচ্ছেন এসআরএইচ মালকিন।
(Feed Source: news18.com)