
Ramakrishna Mission Vidyamandir Admission 2026-27: বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক স্তরে (4-Year B.A./B.Sc) ভর্তি প্রক্রিয়া শুরু। কীভাবে আবেদন বিশদে জানুন…
Caption 1 উচ্চশিক্ষার স্বপ্নপূরণে ছাত্রদের জন্য বড় সুযোগ নিয়ে এল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। শিক্ষাবর্ষ ২০২৬-২৭-এর জন্য স্নাতক স্তরে ৪ বছরের B.A./B.Sc কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। শিক্ষা, শৃঙ্খলা, আধ্যাত্মিক পরিবেশ এবং উৎকর্ষতার অনন্য সমন্বয়ে গড়ে ওঠা দেশের অন্যতম সেরা আবাসিক স্বশাসিত কলেজে ভর্তির জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
Caption 2 জানা গিয়েছে, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে এবং একাধিক বিষয়ে আবেদন করার সুযোগ থাকছে। ইচ্ছুক পড়ুয়ারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য, নির্দেশিকা ও আবেদনপত্র পাওয়া যাবেhttps://vidyamandira.ac.in/ এবং https://admission.vidyamandiraonline.in/ এই ২ টি ওয়েবসাইটে ক্লিক করে।
Caption 3 কলেজ সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই স্বশাসিত আবাসিক কলেজটি NIRF ২০২৫ কলেজ ক্যাটাগরি রাঙ্কিং-এ দেশের মধ্যে ১৯ নম্বরে রয়েছে। পাশাপাশি DBT-Star ও DST-FIST অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবেও দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করেছে। প্রতি বছর IIT, IISc, IISER-সহ দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরে পড়ার ক্ষেত্রে এই কলেজের ছাত্রদের সাফল্য উল্লেখযোগ্য।
Caption 4 কলেজ কর্তৃপক্ষের দাবি, আধুনিক ও কর্মমুখী পাঠ্যক্রমের পাশাপাশি এখানে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, ইন্টারনেট সুবিধা, নিয়মিত ক্লাস, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ কোচিং এবং দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও। বাংলা, সংস্কৃত, ইতিহাস, দর্শন, গণিত, কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগও রয়েছে। পাশাপাশি স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারে Ph.D করার সুযোগ মিলবে একাধিক বিষয়ে।
Caption 5 এছাড়াও কলেজের প্লেসমেন্ট ও কেরিয়ার কাউন্সেলিং সেলের মাধ্যমে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, ব্যাঙ্ক, রেল-সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিশেষ সুযোগ মিলবে ছাত্রদের। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি, এআই অ্যানালিটিক্স-সহ একাধিক কর্মমুখী কোর্সও চালু রয়েছে। কলেজের বোস হাউস ক্যাম্পাসে ড্রয়িং, মিউজিক, আবৃত্তি, নিউজ রিডিং ও অ্যাঙ্করিং, কমার্শিয়াল আর্ট অ্যান্ড ক্র্যাফট-সহ নানা সৃজনশীল ও দক্ষতাভিত্তিক কোর্সের ব্যবস্থাও রয়েছে। www.vidyamandiraonline.inadmissionvidyamandira@gmail.comwww.vidyamandira.ac.in
(Feed Source: news18.com)
