)
IPL 2026 MOST POPULAR JERSEY: ধোনির ৭, কোহলির ১৮ এবং রোহিতের ৪৫ নম্বর জার্সির চাহিদা এখন ডুবন্ত! লেজেন্ডদের পিছনে ফেলে দিয়েছে ১৫ বছরের এক কিশোরই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেটপাগল দেশ ভারতে ক্রিকেটাররা বরাবরই ‘অর্ধ-ঈশ্বরীয়’ চরিত্র। আইপিএলও তার ব্যতিক্রম নয়। এমএস ধোনির ৭ নম্বর (MS Dhoni’s No.7) জার্সি নম্বর এখন কিংবদন্তি। এমনকী বিরাট কোহলির (Virat Kohli’s No. 18) ১৮ নম্বর ও রোহিত শর্মার ৪৫ (Rohit Sharma’s No 45) নম্বর জার্সিরও দেশ জুড়ে প্রবল জনপ্রিয়তা। তবে চলতি বছর আইপিএলে ভারতীয় ক্রিকেটের লেজেন্ডদেরও পিছনে ফেলে দিয়েছে এক কিশোর প্রতিভা! রিপোর্ট বলছে ধোনি-কোহলি-রোহিতের জার্সির চাহিদা নাকি ডুবন্ত। এখন সকলেই চাইছে ‘০৩ নম্বর’ জার্সিটি কিনতে। যা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)।
এক সর্বভারতীয় দৈনিকে বৈভবের দুর্দান্ত চাহিদা নিয়েই রিপোর্ট বেরিয়েছে। সেখানে তার জার্সির প্রসঙ্গে এক সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘বৈভবের জার্সির চাহিদা এখন তুঙ্গে। সবাই শুধু তার জার্সিই চাইছে। আর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি বৈভবরেই। এমন চাহিদা আমরা আগে কখনও দেখিনি।’ গত বুধবার নিউ চণ্ডিগড়ের মুল্লানপুরে বৈভব ঝড়ে কামিন্সের হায়দরাবাদ খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া এলিমিনেটরের ম্যাচে বৈভব ২৯ বলে ৯৭ রানের এক ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংস খেলেছে। সূর্যবংশী ১৫ ম্যাচে ২৪২.৮৫-র স্ট্রাইক রেটে ৬৮০ রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপের মালিক। এক আইপিএল মরসুমে কোনও আনক্যাপড ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব।
এক আইপিএল মরসুমে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও এখন বৈভবের। এই মরসুমে সে মোট ৬৫ বার বল ওভার বাউন্ডারিতে পাঠিয়েছ। নিজের ইনিংস শুরুর সময় ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে তার প্রয়োজন ছিল ৭ ছয়ের। মাত্র ১৫ বল খেলেই সেই রেকর্ড ভেঙে দেয় বৈভব। তার মারা এই ৬৫ ছয় যে কোনও টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা সিরিজে একজন খেলোয়াড়ের মারা সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডও।
(Feed Source: zeenews.com)
