
Post Divorce Depression: বিবাহবিচ্ছেদ আশীর্বাদ না অভিশাপ? বিয়ে ভাঙার পর একাকিত্ব নাকি স্বাধীনতা-কোনটা সঙ্গী হয়? জানুন এ সময় মানসিক বিধ্বস্ততা দূর করতে কোন কোন টিপস মেনে চলবেন। মনোবিদ কী বলছেন, জানুন।
ডিভোর্স নিয়ে সামাজিক ট্যাবু আগের তুলনায় কমে গিয়েছে অনেকটাই৷ বিবাহবিচ্ছেদ করা পুরুষ বা বিশেষত নারীকে ঘিরে আগের মতো কটাক্ষ বা বিদ্রূপের ফলা তীক্ষ্ণ হয় না৷ কিন্তু অনেক সময়েই দেখা যায় বিয়ে ভাঙার পর দেখা দিচ্ছে মানসিক দুর্বলতা৷ (AI Image)
বিবাহবিচ্ছেদের পর কেউ পেতেই পারেন একাকিত্বের শান্তি৷ উপভোগ করতে পারেন ঝামেলাহীন একাকিত্বের জীবন৷ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা দেয় বিপত্তি৷ গ্রাস করতে পারে নিঃসঙ্গতা৷ বলছেন সম্পর্ক বিশেষজ্ঞ জীবিকা শর্মা৷
বিয়ের মতো বিবাহ বিচ্ছেদও জীবনের খুব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অংশ ৷ বিষময় বিয়ে বয়ে বেড়ানোর থেকে বিচ্ছেদ শ্রেয়-এই কথাটা অনেকেই বলেন ৷ বলা সহজ ৷ কিন্তু বিচ্ছেদ পরবর্তী জীবন অনেকের কাছেই অসহনীয় হয়ে ওঠে ৷ দেখা দেয় মানসিক বিপর্যস্ততা ৷ তাই রইল কিছু সহজ টিপস এই অধ্যায় কাটিয়ে ওঠার জন্য৷
মনের ভাব বা আবেগ গোপন করবেন না ৷ বিশেষজ্ঞদের মত, মানসিক স্বাস্থ্য এই সময়ে বিঘ্নিত হয় ৷ তাই মনের ভাব চেপে রাখলে তা আখেরে ক্ষতিই করবে ৷ তাই নিজেকে নিজের মধ্যে গুটিয়ে না রেখে প্রকাশ করুন ৷ নেটমাধ্যমে লেখালেখি শুরু করতে পারেন ৷ বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের মধ্যে খুঁজে নিন ভরসার স্থল ৷
শখ শৌখিনতা আমাদের ক্ষত প্রশমিত করে ৷ মনকে শান্ত রাখে ৷ তাই এ সময়ে নিজের শখকে লালন পালন করুন অবসরে ৷ যত্ন করে সময় দিন পুরনো দিনের ফেলে আসা কোনও প্রিয় অভ্যাসের পিছনে ৷ নতুন লোকের সঙ্গে আলাপ করুন ৷ যাঁরা অতীত খুঁড়ে আপনার বেদনা জাগাবেন না, তাঁদের সঙ্গে সময় কাটান ৷
এখন মনোবিদের কাছে যাওয়া আমাদের চারপাশে বিরল নয় ৷ মানুষ এই ধারণা থেকেও বেরিয়ে এসেছে যে মনোবিদের কাছে যাওয়া মানেই মস্তিষ্ক বিকৃতি হয়েছে ৷ তাই মনোবিদের কাছে গিয়ে সব উজাড় করে কাউন্সেলিংয়ের সাহায্য নিতেই পারেন ৷
(Feed Source: news18.com)
