West Bengal Govt: শুভেন্দু অধিকারীর সরকারকে বড় দায়িত্ব দিল কেন্দ্র, কলকাতায় বিশেষ YOGA DAY অনুষ্ঠান, আসতে পারেন মোদিও

West Bengal Govt: শুভেন্দু অধিকারীর সরকারকে বড় দায়িত্ব দিল কেন্দ্র, কলকাতায় বিশেষ YOGA DAY অনুষ্ঠান, আসতে পারেন মোদিও

এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নেওয়া নানান সেবামূলক কর্মসূচির সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারও যে একসাথে সেবামূলক কাজে অংশ নেবে সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন বিশ্ব যোগ দিবসও পালন করবে নতুন সরকার৷ জানান শুভেন্দু অধিকারী।

যোগ দিবসে বিশেষ অনুষ্ঠান কলকাতায়

কলকাতা: কলকাতার মুকুটে নতুন পালক। সব রাজ্য ছেড়ে কেন্দ্র বড় দায়িত্ব দিল শুভেন্দু অধিকারীর সরকারকে। সূত্রের খবর, কলকাতার এই বিশেষ YOGA DAY অনুষ্ঠানে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রেড রোড সংলগ্ন জায়গাতেই মূল অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘‘স্বাস্থ্য দফতরের অধীনে থাকা আয়ুষ দফতর এবং ক্রীড়া দফতর মিলে এ রাজ্যে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উৎসবের মত পালিত হবে।’’