‘গ্ল্যামার কুইনের’ মন ভেঙে দিলেন বৈভব! ১৫ বছরেই বৈভব যা করলেন, ‘মিস্ট্রি গার্ল’-এর স্বপ্ন শেষ!

‘গ্ল্যামার কুইনের’ মন ভেঙে দিলেন বৈভব! ১৫ বছরেই বৈভব যা করলেন, ‘মিস্ট্রি গার্ল’-এর স্বপ্ন শেষ!

Vaibhav Sooryavanshi: ঐতিহাসিক ইনিংস খেলে সকলরে মন জয় করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। চারিদিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন বৈভবকে। কিন্তু ১৫ বছরের সূর্যবংশী মন ভেঙে দিলেন এক সুন্দরীর।

আইপিএলে প্রথম এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের আরও কাছে পৌছে গিয়েছে রাজস্থান রয়্যালস। মেগা ম্যাচে ফের একবার গোটা বিশ্বকে নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে মুগ্ধ করছেন রাজস্থান রয়্যালসের ১৫ বছরের কিশোর মহাতারকা বৈভব সূর্যবংশী।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৯৭ রানের এক টর্নেডো ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী। এই বিধ্বংসী ইনিংসে ১৫ বছর বয়সী এই তরুণ ৫টি চার ও ১২টি ছক্কা হাঁকান। এই ইনিসের সৌজন্য শুধু দলকে জেতানোই নয়, একের পর এক বিশ্বরেকর্ড নিজের নামে করেছেন বৈভব সূর্যবংশী।

বৈভবের এই ইনিংস দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ। তাবড় তাবড় ক্রিকেট বিষেশজ্ঞরা প্রশংসার ভাষা পাচ্ছে না। শতরান হাতছাড়া করে বৈভব যখন হতাশ হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরছিলেন, তখন মাঠের ভেতরে অভিষেক শর্মাসহ হায়দরাবাদের ক্রিকেটাররা দাঁড়িয়ে তাঁর এই ঐতিহাসিক প্রতিভাকে হাততালি দিয়ে অভিবাদন জানান। স্টেডিয়ামেও সকলেও দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন।

কিন্তু বৈভব সূর্যবংশীর এই ইনিংস মন ভেঙে দিয়েছে আইপিএলের অন্যতম গ্ল্যামার কুইন তথা একসময় আইপিএলের মিস্ট্রি গার্লকে। তিনি চেয়েছিলেন বৈভব যেন হায়দরাবাদের বিরুদ্ধে বেশি রান না করতে পারেন। কিন্তু আদতে তা মা হওয়ায় স্বপ্ন ভেঙে খান খান তাঁর।

তিনি আর কেউ নন, হায়দরাবাদ দলের মালকিন কাব্য মারান। বৈভব আউট হওয়ার পর গ্যালারিতে বসা কাব্য মারনের আচরণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসলে কাব্য মারান নিজের আসনে বসে মুখ ভার করে অত্যন্ত অনিচ্ছার সঙ্গে হাততালি দিচ্ছিলেন।

নেটিজেনদের মতে, দলের ঊর্ধ্বে উঠে কাব্য মারানের উচিত ছিল নিজে দাঁড়িয়ে এই ১৫ বছরের কিশোরের অতিমানবীয় ইনিংসকে সম্মান জানানো। সোশ্যাল মিডিয়ায় কাব্য মারনের এই ভিডিওটি এখন তুমুল ভাইরাল। যেখানে সিট বসেই অনিচ্ছা সত্ত্বেও কোনওরকমে হাততালি দিচ্ছেন এসআরএইচ মালকিন। যা নিয়ে নেট দুনিায় কটাক্ষের শিকার হতে হয় তাকে।

(Feed Source: news18.com)