WATCH VIRAL VIDEO IPL 2026: ম্যাচের পর রাতে সুন্দরী মালকিন এলেন, ক্রিকেটারকে বিশেষ উষ্ণতায় বুঝিয়েই দিলেন…’ভাবলেই গা শিউরে উঠছে’

WATCH VIRAL VIDEO IPL 2026: ম্যাচের পর রাতে সুন্দরী মালকিন এলেন, ক্রিকেটারকে বিশেষ উষ্ণতায় বুঝিয়েই দিলেন…’ভাবলেই গা শিউরে উঠছে’

 

Kavya Maran: ম্যাচের পর সুন্দরী মালকিন কাব্য মারান যা করলেন, তা নেটপাড়ার হৃদয় ছুঁয়ে নিয়েছে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৈভব সূর্যবংশীর প্রবল ঝড়ে (Vaibhav Sooryavanshi) সানরাইজার্স হায়দরাবাদ খড়কুটোর মতো উড়ে গিয়েছে এবারের আইপিএল থেকে। গত বুধবার নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচ ছিল। রিয়ান পরাগের (Riyan Parag) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) টস হেরে প্রথমে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪৩ (বৈভবের ১২ ছক্কায় ২৯ বলে ৯৭) রান করেছিল। জবাবে প্যাট কামিন্সের টিম ১৯৬ রানে গুটিয়ে যায় ও আইপিএল থেকে ছিটকে যায়। বৈভবের পাগল করা ও রেকর্ড ভাঙা ইনিংসে ভেঙেছে পরের পর রেকর্ড। এমনকী ক্রিস গেইলেরও (Chris Gayle) রেকর্ড এখন মুছে গিয়েছে। খেলার শেষে এসআরএইচ মালকিন কাব্য মারান (Kavya Maran) হৃদয় জিতে নিয়েছেন। তিনি ভিআইপি বক্স থেকে মাঠে নেমে আসেন। বৈভবের সঙ্গে করমর্দন করেন। কিছু বলেনও তিনি, তবে সেই কথোপকথন ভিডিয়োতে ধরা পড়েনি। তবে কাব্যর এই আচরণ নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছ। দেখতে গেলে সূর্যবংশী পুরো আসরই মাতিয়ে দিয়েছে। তবে তার এই ইনিংস এতটাই দুর্দান্ত ছিল যে, প্রতিপক্ষ শিবিরও ১৫ বছর বয়সী এই তরুণকে এসে অভিনন্দন জানিয়েছে। কাব্যর বিশেষ সৌজন্যমূলক আচরণ আলাদাই নজর কেড়েছে। কারণ তিনি দলের মালকিন, আলাদা করে সময় বের করে ব্যক্তিগত ভাবে সূর্যবংশীকে এসে অভিনন্দন জানিয়েছেন। যা সকলেরই ভালো লেগেছে।

এসআরএইচের সহকারী কোচ জেমস ফ্র্যাঙ্কলিন খেলার পর বিধ্বংসী বৈভবের ভূয়সী প্রশংসা করেছেন। সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমার মনে হয় না, কেউ এর আগে এমন প্রতিভা দেখেছে। বর্তমানে বৈভব যা করছে, তা এক কথায় অবিশ্বাস্য এবং অসাধারণ। এটা ভাবতেই গা শিউরে ওঠে যে, তাঁর কেরিয়ারের সম্ভবত আরও ২৫ বছর বাকি আছে। আর ও শুধুই ভালো থেকে আরও ভালো। বৈভব আরও শক্তিশালীই হবে। ওর ব্যাটিংয়ের ধরনও আরও পরিণত হবে। এই মুহূর্তে ওর ব্যাটিং প্রতিপক্ষের জন্য সত্যিই ধ্বংসাত্মক। সূর্যবংশীর বিপক্ষে বোলিংয়ের পরিকল্পনা প্রসঙ্গে ফ্র্যাঙ্কলিন বলেন, ‘ওর বিরুদ্ধে বোলিং করার মতো মার্জিনছিল খুবই সামান্য। আর আমার মনে হয়, যখন খুব ভালো পিচে খেলা হচ্ছে তখন বোলারদের পক্ষে সেই অতি-সামান্য জায়গাটুকুও কাজে লাগিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করাটা বিশেষ ভাবে কঠিন হয়ে পড়ে। আমার ধারণা, আপনারা হয়তো পাওয়ার-প্লে-র প্রথম কয়েকটি ওভার লক্ষ্য করেছেন যে, আমরা বেশ ফুল লেন্থেই বল করার চেষ্টা করছিলাম। লেগ স্টাম্পের ভিতরের দিকে, যাতে বৈভবের ব্যাটের সুইংয়ের নীচে বল রাখা যায়। তবে এরপরই ওপরিস্থিতি বুঝে নিয়ে সেই অনুযায়ী খেলতে শুরু করল। আর ঠিক এখানেই তার প্রতিভার আসল ঝলক। ও এক অসাধারণ প্রতিভার অধিকারী। এমন ভাবে খেলা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করতে পারে যে, বোলাররা বাধ্য হয়ে ভিন্ন ভিন্ন জায়গায় বল ফেলতে শুরু করে। আর সেই জায়গাগুলোই শেষমেশ ওর শক্তির জায়গা বা স্বাচ্ছন্দ্যের সীমার মধ্যেই ফিরে আসে। তাই হ্যাঁ, এক অসাধারণ প্রতিভার কাছ থেকে পাওয়া আরও একটি দুর্দান্ত ইনিংস এটি।’ ৬৮০ রান নিয়ে চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক বৈভব। তার স্ট্রাইক রেট ২৪২। কমলা টুপিও বৈভবের মাথায়।

(Feed Source: zeenews.com)