নিউটাউনে সুপারবাইকে ‘দামাল’ দিলীপ, লিটার প্রতি ১৫ কিমি মাইলেজ, ১৮০০ সিসির হাইস্পিড এই বাইকটির দাম কত জানেন? চমকাবেন!

নিউটাউনে সুপারবাইকে ‘দামাল’ দিলীপ, লিটার প্রতি ১৫ কিমি মাইলেজ, ১৮০০ সিসির হাইস্পিড এই বাইকটির দাম কত জানেন? চমকাবেন!

 

Dilip Ghosh Viral Video: সাদা টি-শার্ট, শর্টস! নিউটাউনে সুপারবাইকে বাংলার মন্ত্রী দিলীপ ঘোষ। হোন্ডার ৬ সিলিন্ডারের হাইস্পিড ১৮০০ সিসির এই বাইকটি কত মাইলেজ দেয় বলুন তো? চমকে উঠবেন ফিচার শুনলে!

সাদা টি-শার্ট, শর্টস, ভাইরাল ভিডিওতে দিলীপ

উত্তর ২৪ পরগনা: নিউটাউনের ইকোপার্কের সামনে বিলাসবহুল সুপারবাইক চালিয়ে নজর কাড়লেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নিউটাউনের ফাঁকা রাস্তায় তাঁকে একটি কালো রঙের হাই-সিসি সুপারবাইক চালাতে দেখা যায়। পিছনের সিটে ছিলেন তার এক দেহ রক্ষী।

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, সাদা টি-শার্ট, শর্টস এবং সাদা জুতো পরে আত্মবিশ্বাসের সঙ্গে বিপুলাকৃতির এই বিশেষ বাইকে দিলীপ ঘোষ। চকচকে কালো রঙের বিলাসবহুল বাইকটি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে নেটমাধ্যমে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিও।

এরপরেই বহু নেটাগরিক বাইকের দাম নিয়ে আলোচনা শুরু করেছেন। অনেকে দাবি করেছেন, বাইকটির বাজারমূল্য প্রায় ৫৩ লক্ষ টাকা। শক্তিশালী ইঞ্জিন ও প্রিমিয়াম ডিজাইনের জন্য পরিচিত এই সুপারবাইকটি প্রতি লিটারে প্রায় ১৫ কিলোমিটার মাইলেজ দেয় বলেও জানা গিয়েছে।

ঘটনার পর নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “আজ হোন্ডা বিগ উইং সুপারবাইক চালালাম। এটা ১৮০০ সিসির ৬ সিলিন্ডারের হাইস্পিড বাইক। অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবং দুর্দান্ত গতির অভিজ্ঞতা দেয় এই সুপার বাইক। পিছনের সিটটাও খুব আরামদায়ক, প্রায় সোফার মতো।”

ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। কেউ মন্ত্রীর স্টাইলের প্রশংসা করেছেন, কেউ আবার হেলমেট ছাড়া বাইক চালানো নিয়ে তুলেছেন প্রশ্ন। যদিও ভিডিও দেখে বোঝা যায় মাত্র কিছুটা পথেই ট্রায়াল রান করে দেখছিলেন। তবে রাজ্যের মন্ত্রীকে এভাবে বাইক চালাতে দেখে খুশি উপস্থিত সকলেই, অনেকেই দিলীপ ঘোষের সঙ্গে এই সুযোগে তুলেছেন সেলফি।

রুদ্র নারায়ণ রায়

(Feed Source: news18.com)