
Howrah Temple: একই স্থানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যা মানুষের অত্যন্ত আকর্ষণের, স্থান মানুষের কাছে পুণ্যের এবং শান্তির ঠিকানা। বিরল দর্শনের জন্য এই দেবালয়ে ভিড় করেন ভক্ত ও পুণ্যার্থীরা
হাওড়ার বাঁধাঘাট সংলগ্ন বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে এলে মিলবে একত্রে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন। গঙ্গার তীরে এই মন্দিরেই রয়েছে ৫১ ফুট উচ্চতার পঞ্চশিরের শিবমূর্তি। বিশাল আকৃতির এই মূর্তি সারা দেশের মানুষের কাছে অন্যতম আকর্ষণ। এই স্থান হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত পুণ্যের এবং শান্তির স্থান হয়ে উঠেছে। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দির দর্শনে । (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
জ্যোতির্লিঙ্গ গুলি হল, সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাটের সৌরাষ্ট্র এ অবস্থিত। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের শ্রীশৈমে অবস্থিত।মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশ উজ্জয়িনীতে অবস্থিত। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের মান্ধাতা দ্বীপে অবস্থিত।বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রর পুণেতে এ অবস্থিত।
এক স্থানে ১২ জ্যোতির্লিঙ্গ ! তা আবার এই বাংলায়।বিশ্বাস অনুযায়ী, জ্যোতির্লিঙ্গ দর্শনে পুণ্য লাভের আশায় ভক্তরা হাজির হয় সেখানে। ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতীকী হাওড়ায়। যেখানে প্রতিদিন অগণিত মানুষ ভিড় জমাচ্ছে।
রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপে অবস্থিত। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাটের দ্বারকার কাছে অবস্থিত। বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রর নাসিকে অবস্থিত। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ উত্তরাখণ্ড এবংগৃহেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রে অবস্থিত।
পুণ্যার্থীদের কাছে দারুন আগ্রহের এবং ভক্তির এই জ্যোতির্লিঙ্গ। বিভিন্ন রাজ্য ঘুরে ১২ টি জ্যোতির্লিঙ্গ দর্শন অত্যান্ত সময় সাপেক্ষ। যার ফলে সুযোগ হয় না, বহু মানুষের। একত্রে ১২ টি প্রতীকি জ্যোতির্লিঙ্গ দেখতে মানুষের আগ্রহ দারুন। তাই বিভিন্ন প্রান্ত থেকে হাওড়ার এই স্থানে ভিড় জামায় মানুষ।
(Feed Source: news18.com)
