‘মিথ্যা কথা বলছেন সৌরাশিস, ক্রিকেটার নির্বাচনের শেষ কথা ছিলেন তিনি…’ পাল্টা অভিযোগ জুনিয়র নির্বাচন কমিটির

‘মিথ্যা কথা বলছেন সৌরাশিস, ক্রিকেটার নির্বাচনের শেষ কথা ছিলেন তিনি…’ পাল্টা অভিযোগ জুনিয়র নির্বাচন কমিটির

বাংলার অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসাবে উপেক্ষিত হওয়ার পরই বোমা ফাটিয়েছিলেন সৌরাশিস লাহিড়ী । বাংলার প্রাক্তন অফস্পিনার জানিয়েছিলেন, নির্বাচকেরা সিন্ডিকেট তৈরি করে দলে ক্রিকেটার ঢোকানোর চেষ্টা করেছিলেন। সহকারী কোচ বিশ্বাসঘাতকতা করেছিলেন। সিএবি-ও অসহযোগিতা করেছিল। বারবার অনুরোধ করা সত্ত্বেও রিভিউ মিটিং করা হয়নি।

সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও

ঈরণ রায় বর্মন, কলকাতা: সিএবি পরিচালিত বাংলা ক্রিকেটে কোচ নির্বাচন হওয়ার পর থেকেই বিতর্কের নাম সৌরাশিস লাহিড়ী। গত বছর অনূর্ধ্ব ১৯ বাংলা দলের দায়িত্বে থাকা সৌরাশিসকে কোচ হিসেবে পুনরায় নিযুক্ত করেনি সিএবি। তাঁর পরিবর্তে অনূর্ধ্ব ১৯ বাংলা দলের কোচ মনোজ তিওয়ারি। সিনিয়র এবং বিভিন্ন বয়স ভিত্তিক দলের কোচ ঘোষণা হওয়ার পর থেকেই মুখ খুলতে শুরু করেন সৌরাশিস লাহিড়ী। একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ‌বিভিন্ন সংবাদমাধ্যমে সৌরাশিসের অভিযোগগুলোর মূল বক্তব্য ছিল,‌ প্রভাবশালী পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের নাম করে তাঁকে বাংলা দলে নির্দিষ্ট একটি ক্রিকেটারকে নেওয়ার কথা বলা হত। তিনি তাকে বাধ্য হয়ে দলে নিতেন কিন্তু খেলা দেন না। ‌আবার কখনও অভিযোগ করেন, নির্বাচকেরা সিন্ডিকেট তৈরি করে দলে ক্রিকেটার ঢোকানোর চেষ্টা করতেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও রিভিউ মিটিং করা হত না।