Hantavirus Scare: ভয়ংকর হান্টাভাইরাস এবার হাসপাতালে, কোয়ারেন্টাইনে ১২ কর্মী

Hantavirus Scare: ভয়ংকর হান্টাভাইরাস এবার হাসপাতালে, কোয়ারেন্টাইনে ১২ কর্মী

 

Hantavirus Scare: এমভি হন্ডিয়াসের যাত্রীদের মধ্যে যে সংক্রমণ হয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগীরা হান্টা ভাইরাসের অ্যান্ডিজ স্ট্রেইনে আক্রান্ত হতে পারেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আটল্যান্টিকে ভেসে থাকা প্রমোদতরী এমভি হন্ডিয়াস-এর পর নেদাল্যান্ডসের হাসপাতাল। হানা দিল ভয়ংকর হান্টা ভাইরাস। এমভি হন্ডিয়াস-এ থাকা ২ ভারতীয় ওই ভাইরাসে আক্রান্ত। এখন প্রমোদতরীর মারনাত্মক ভাইরাস পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডসের হাসপাতালে। সেখানকার ১২ স্টাফকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। মনে করা হচ্ছে তাঁরা হান্টাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন।

ব়্যান্ডবাউন্ড ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের ওইসব কর্মীরা আটলান্টিকে হান্টাভাইরাসে আক্রান্তদের নমুনা পরীক্ষা করছিলেন। হাসপাতালের বক্তব্য, প্রমোদতরীর  যাত্রীদের রক্ত ও মূত্রের নমুনা পরীক্ষার জন্য যে ধরনের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন ছিল তা করা হয়নি। তবে হাসপাতালের ডাক্তাররা বলছেন, ওইসব স্টাফদের হান্টাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তার পরেও সাবধানাতার জন্য তাদের তাদের ৬ সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

করোনার পর হান্টাভাইরাসকে প্রায় করোনার মতোই ভয়ংকর বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে নেদারল্যান্ডসের যে প্রমোজতরীটি সমুদ্রে ভাসছে সেখানে ইতিমধ্যেই ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। পাশাপাশি অনেকের মধ্যেই হান্টাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

নেদারল্যান্ডসের ওই জাহাজের আক্রান্ত রোগীদের অনেককেই এয়ারলিফট করে নেদারল্যান্ডসের হাসপাতালে আনা হয়েছিল। নেদারল্যান্ডসের হাসপাতলটি বলছে, আন্তর্জাতিক নিয়ম মেনে এমভি হন্ডিয়াস-এর যাত্রীদের রক্তে ও মূত্রের নমুনা পরীক্ষা করা হয়নি। তার ফলেই হাসপাতাল স্টাফদের আক্রান্তের সম্ভাবনা বাড়ছে। কীভাবে এরকম অনিয়ম হল তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এমভি হন্ডিয়াসের যাত্রীদের মধ্যে যে সংক্রমণ হয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগীরা হান্টা ভাইরাসের অ্যান্ডিজ স্ট্রেইনে আক্রান্ত হতে পারেন। এই  নমুনার বিশেষত্ব হল, এটি এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশ কম। ওই প্রমোদতরীটি বেরিয়েছিল অ্যান্টারটিকা ভ্রমণে। আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে জাহাজটি যাত্রা শুরু করে ১ এপ্রিল। জাহাজটিতে থাকা যাত্রীদের অ্যান্টার্কটিকা ও দক্ষিণ আটলান্টিকের দ্বীপগুলো ঘুরে দেখানো হয়। মনে করা হচ্ছে লাতিন আমেরিকার ঘুরে আসে এক যাত্রী থেকেই ভাইরাসটি জাহাজে ছড়িয়ে পড়ে। হান্টা ভাইরাসের সংক্রমণের ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে রয়েছেন নেদারল্যান্ডসের ২ যাত্রী এবং জার্মানির এক নাগরিক। আমেরিকার দাবি, ওই জাহাজ থেকে আসা এক যাত্রীর শরীরে হান্টা ভাইরাসের সন্ধান মিলেছে।

হান্টা ভাইরাসের উপসর্গ

বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের শুরুতে রোগীর সাধারণত জ্বর, ক্লান্তি, মাথাব্যথা ও তীব্র পেশির ব্যথা হতে পারে।

ওইসব উপসর্গ ক্রমে তীব্র শ্বাসকষ্টে বদলে য়েতে পারে।

কোনও কোনও ক্ষেত্রে হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম তৈরি হতে পারে। এক্ষেত্রে রোগীর ফুসফুসে জল জমে শ্বাসকষ্ট হতে পারে। হতে পারে মৃত্যুও।

(Feed Source: zeenews.com)