Hantavirus Scare: ভয়ংকর হান্টাভাইরাস এবার হাসপাতালে, কোয়ারেন্টাইনে ১২ কর্মী
Hantavirus Scare: এমভি হন্ডিয়াসের যাত্রীদের মধ্যে যে সংক্রমণ হয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগীরা হান্টা ভাইরাসের অ্যান্ডিজ স্ট্রেইনে আক্রান্ত হতে পারেন জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আটল্যান্টিকে ভেসে থাকা প্রমোদতরী এমভি হন্ডিয়াস-এর পর নেদাল্যান্ডসের হাসপাতাল। হানা দিল ভয়ংকর হান্টা ভাইরাস। এমভি হন্ডিয়াস-এ থাকা ২ ভারতীয় ওই ভাইরাসে আক্রান্ত। এখন প্রমোদতরীর মারনাত্মক ভাইরাস পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডসের হাসপাতালে। সেখানকার ১২ স্টাফকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। মনে করা হচ্ছে তাঁরা হান্টাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন। ব়্যান্ডবাউন্ড ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের ওইসব…

