)
IPL 2026 Rishabh Pant LSG Captaincy: জল্পনাই সত্যি হল। নেতৃত্ব খোয়ালেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়েন্টল বিবৃতি দিয়ে জানিয়ে দিল বিরাট আপডেট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2026) লিগ পর্বেই জানা গিয়েছিল যে, আগামী মরসুমের (IPL 2027) অনেক আগেই একাধিক ক্যাপ্টেন ছাঁটাই হবেন। তালিকায় ছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ঋষভ পন্থ (Rishabh Pant) ও হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)! ‘একে একে নিভিছে দেউটি’…আর কয়েক ঘণ্টা। তারপরে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু আইপিএল কোয়ালিফায়ার টু (Qualifier 2 IPL 2026)। আইপিএল শেষ হবে ৩১ মে। আগামী রবিবার ৩১ মে অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর আইপিএল শেষ হওয়ার আগেই এবার বিরাট আপডেট। পন্থ আর লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক নেন। বিবৃতি দিয়ে ঘোষণা করে দিল সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) ফ্র্যাঞ্চাইজি।
ঋষভ পন্থ ও এলএসজি
পন্থের বিষয়টি ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল। অধিনায়কত্ব তার জন্যই নয়। তিনি বিভিন্ন পজিশনে ব্যাটিং করার চেষ্টা করেছেন এই আইপিএলে। কিন্তু দেখে মনে হয়েছিল যেন নিজের কাঁধে হাজার টনের বোঝা নিয়ে মাঠে নেমেছেন। ফ্র্যাঞ্চাইজি ইকোসিস্টেমে তাৎক্ষণিক ফলাফলই স্বাভাবিক। সেখানে পরপর দুই মৌরসুমে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া, এলএসজি-র মালিক সঞ্জীব গোয়েঙ্কার কাছে কখনই ভালো লাগার কথা নয়। গোয়েঙ্কা ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছিলেন। কিন্তু দেখতে গেলে সেই টাকা জলেই গিয়েছে পুরো। ১৪ ইনিংসে ৩১২ রান করেছেন মাত্র। ৩৩.৬১-এর গড়ে ১৪৬.৭৯-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৬৮। আর ১০ দলীয় আইপিএলে সবার নীচে শেষ করে সবার আগে ছিটকে গিয়েছে এলএসজি। একসময় তাঁর সাবলীল মারকুটে ব্যাটিং ছিল বাইশ গজের চর্চায়। সেই পন্থের ফর্ম এখন ডুমুরের ফুল। পন্থকে কখনই এমন একজন অধিনায়ক বলে মনে হয়নি যাঁর এই ফরম্যাটের জন্য প্রয়োজনীয় কৌশলগত বিচক্ষণতা রয়েছে। পন্থ ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন পন্থ। দিল্লিও আইপিএল ছুঁয়ে দেখেনি তাঁর নেতৃত্বে। ২০২৫ শুরুর আগেই নতুন দল খুঁজে নেন পন্থ। এখানেই সেই একই হতাশা তাঁর সঙ্গী!
কে হবেন এলএসজি-র পরের নেতা?
২০২২ সালে এলএসজি-র আইপিএল অভিষেক। শুরু থেকে টানা তিন মরসুম এলএসজি-র নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। তাঁর নেতৃত্বে দু’বার প্লে-অফে জায়গা করে নেয় দিল্লি এবং একবার সপ্তম স্থানে মরসুম শেষ করার পর, উভয় পক্ষের সম্মতিতেই লখনউ ছাড়েন রাহুল। ফ্র্যাঞ্চাইজি তখন অধিনায়ক পন্থের নেতৃত্বে নতুন করে সবকিছু সাজানোর পরিকল্পনা করছিল। কিন্তু পরপর কয়েকটি হতাশাজনক মরসুম কাটানোর পর, সেই স্বপ্নও শেষ। পন্থের স্থলাভিষিক্ত হওয়ার মতো তিনজন সম্ভাব্য অধিনায়ক এলএসজি স্কোয়াডে রয়েছেন। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই দক্ষিণ আফ্রিকার লিগে ডারবান সুপার জায়ান্টস এবং ‘মেনস হান্ড্রেডে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে নেতৃত্ব দেন আইডেন মার্করাম। তিনি নেতা হতে পারেন। বর্তমানে মিচেল মার্শ অস্ট্রেলিয়ার টি-২০আই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকেও দায়িত্ব দেওয়া যেতে পারে। অন্যদিকে নিকোলাস পুরান এমআই নিউ ইয়র্ক’ দলকে দু’বার মেজর লিগ ক্রিকেটের শিরোপা এনে দিয়েছেন। তিনিও সামলাতে পারবেন দল।
(Feed Source: zeenews.com)
