বিশ্বের সবচেয়ে লম্বা রেল-প্ল্যাটফর্ম আছে ভারতেই, এতটাই লম্বা যে ১৫ টা ফুটবলের মাঠ পরপর সাজালেও কম পড়বে, বলুন তো কোথায়?

বিশ্বের সবচেয়ে লম্বা রেল-প্ল্যাটফর্ম আছে ভারতেই, এতটাই লম্বা যে ১৫ টা ফুটবলের মাঠ পরপর সাজালেও কম পড়বে, বলুন তো কোথায়?

 

১,৫০৭ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি জায়গা করে নিয়েছে গিনসে ওয়ার্ন্ড রেকর্ডস-এও। বললে, বিশ্বাস হবে না, এই প্ল্যাটফর্মটি এতটাই লম্বা যে, পরপর ১৫টি ফুটবলের মাঠ পরপর সাজালেও কম পড়বে।

ভারতীয় রেলের এক-সে-বরকর-এক বৈচিত্র! জানেন কি, গোটা বিশ্বের সবেচেয়ে লম্বা রেল প্ল্যাটফর্ম আছে ভারতেই! একবার হাঁটতে শুরু করলে শেষ হওয়ার নামই নেই! বলুন তো কোন রেল প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে? (ছবি: Guinness World Records)

বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি রয়েছে হুব্বল্লি জংশনে। ১,৫০৭ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি জায়গা করে নিয়েছে গিনসে ওয়ার্ন্ড রেকর্ডস-এও। বললে, বিশ্বাস হবে না, এই প্ল্যাটফর্মটি এতটাই লম্বা যে, পরপর ১৫টি ফুটবলের মাঠ পরপর সাজালেও কম পড়বে।

হুব্বল্লির আগে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের রেকর্ড ছিল গোরাখপুর জংশন রেল স্টেশনের দখলে। সেই প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য ছিল ১,৩৬৬ মিটার। ২০২৩ সালে হুবলি সেই রেকর্ড ভেঙে দেয়।

এই রেকর্ডটি ২০২৩ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। পরে একই বছরের মার্চ মাসে ভারতীয় রেলের পরিকাঠামো আধুনিকীকরণের উদ্যোগের অংশ হিসেবে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।

দক্ষিণ ভারতের অন্যতম ব্যস্ত রেল জংশনে ভিড় কমানো, নিরাপত্তা বাড়ানো এবং যাত্রীদের সুবিধা উন্নত করার জন্যই বানানো হয়েছিল এই প্ল্যাটফর্মটি। এত দীর্ঘ হওয়ার কারণে খুব লম্বা ট্রেনও এখানে সহজে দাঁড়াতে পারে। প্রয়োজনে দুটি ট্রেনও দাঁড়াতে পারে।

(Feed Source: news18.com)