Narendra Modi-Rathindra Bose: ‘মূল্যবান উপদেশ দিলেন’! নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর বার্তা স্পিকার রথীন্দ্র বোসের

Narendra Modi-Rathindra Bose: ‘মূল্যবান উপদেশ দিলেন’! নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর বার্তা স্পিকার রথীন্দ্র বোসের

পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলেন রথীন্দ্র বোস। সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে তিনি জানান, প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা, প্রেরণাদায়ী বক্তব্য ও মূল্যবান উপদেশ লাভ করার সুযোগ পেয়েছেন।

মোদির সঙ্গে বিশেষ সাক্ষাৎ রথীন্দ্র বোসের

নয়াদিল্লিঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলেন স্পিকার রথীন্দ্র বোস। সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আজ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সৌজন্য সাক্ষাৎকার। তাঁর অভিজ্ঞতা, প্রেরণাদায়ী বক্তব্য ও মূল্যবান উপদেশ লাভ করার সৌভাগ্য অর্জন করলাম।”