
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সরশুনা ল’ কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাঁচ বছরের BA LLB (Hons) কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। কোনও প্রবেশিকা পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে; আবেদন করা যাবে ৪ জুন পর্যন্ত।
এবার আইন শিক্ষার নতুন দিগন্ত খুলে গেল পশ্চিমবঙ্গের বুকে এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সরশুনা ল’ কলেজ। কলকাতায় অবস্থিত এই কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাঁচ বছর ব্যাপী বি.এ. এলএল.বি. (অনার্স) কোর্সে ভর্তি হওয়ার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত এই কলেজে সম্পূর্ণ মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ছবি ও তথ্য নিলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে এই আইন কোর্সে ভর্তি হতে কোনও আলাদা প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে না। উচ্চমাধ্যমিক পরীক্ষার সেরা পাঁচটি বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। ফলে সম্পূর্ণ মেধার ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের নির্বাচিত করা হবে।
এবার আইন শিক্ষার নতুন দিগন্ত খুলে গেল পশ্চিমবঙ্গের বুকে এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সরশুনা ল’ কলেজ। কলকাতায় অবস্থিত এই কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাঁচ বছর ব্যাপী বি.এ. এলএল.বি. (অনার্স) কোর্সে ভর্তি হওয়ার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত এই কলেজে সম্পূর্ণ মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
ভর্তির যোগ্যতা অনুযায়ী আবেদনকারীকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারণ করে দেওয়া নিয়ম অনুযায়ী স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমান মানের যেকোনও পরীক্ষায় পাস করতে হবে। সাধারণ বিভাগের আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ৪৫%,ওবিসি বিভাগের জন্য ৪২ শতাংশ এবং এসসি-এসটি বিভাগের জন্য ৪০ শতাংশ নম্বর প্রয়োজন। উল্লেখযোগ্যভাবে, এই কোর্সে ভর্তির ক্ষেত্রে কোনও ঊর্ধ্ব বয়সসীমা নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফী স্ট্রাকচার অনুযায়ী প্রথম সেমিস্টারে মোট খরচ হবে ৬০ হাজার ৮০০ টাকা। ই ডব্লিউ এস বিভাগের পড়ুয়াদের জন্য রয়েছে ছাড়।আইন শিক্ষায় আগ্রহী পড়ুয়াদের কাছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সরশুনা ল’ কলেজের এই ভর্তি বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
মোট আসন সংখ্যার কথা জানান হয়েছে বিজ্ঞপ্তিতে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সরশুনা ল’ কলেজে এ বছর মোট ৬৬টি আসনে ভর্তি নেওয়া হবে। যার মধ্যে ৬০টি আসন সাধারণ আসন এবং ৬টি ইডব্লিউএস (EWS) শ্রেণির জন্য সংরক্ষিত। পাশাপাশি ম্যানেজমেন্ট কোটার জন্যও নির্দিষ্ট সংখ্যক আসন রাখা হয়েছে।
(Feed Source: news18.com)
